রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার নতুন সিলেবাস ও প্রশ্নের মান অনুসরণ করে আজ এখানে দেওয়া হচ্ছে Railway Group D Practice Set in Bengali (Set 11)। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই নিয়মিত মডেল প্রশ্নোত্তর প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আজকে এই প্র্যাকটিস সেটে আমরা প্রতিটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলি থেকে মোট ৫০ টি বাছাই করা প্রশ্ন ও তাদের সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। এই সাজেস্টিভ প্রশ্নোত্তর গুলি পরীক্ষার্থীদের প্রশ্নের লেভেল এবং অনেক কমন প্রশ্ন সম্পর্কে ধারণা দেবে। তাই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিতে সবার চেয়ে আগে এগিয়ে থাকতে এই সেটটি শেষ পর্যন্ত পড়ুন।
এক নজরে
Railway Group D Practice Set in Bengali (Set 11)
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্র্যাকটিস সেট শুরু করার আগে পরীক্ষার সিলেবাস ও প্যাটার্নটি একনজরে নিচে দেখে নেব।
| বিষয় | প্রশ্নের সংখ্যা | মোট নম্বর |
| সাধারণ বিজ্ঞান | ২৫ | ২৫ |
| গণিত | ২৫ | ২৫ |
| জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং | ৩০ | ৩০ |
| সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স | ২০ | ২০ |
| মোট | ১০০ | ১০০ |
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর
রেলওয়ে ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার এইরকম সাজেস্টিভ প্র্যাকটিস সেট পেতে নিয়মিত সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন।
সাধারণ বিজ্ঞান (General Science)
- একটি অবতল দর্পণ থেকে ১০ সেমি দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব যদি ২০ সেমি দূরে এবং দর্পণের পেছনে গঠিত হয় তবে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত?
উত্তর: ২০ সেমি। - আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত খুব বেশি হওয়ার প্রধান কারণ কী?
উত্তর: শক্তিশালী আন্তঃআণবিক স্থির তড়িৎ আকর্ষণ বল। - আধুনিক পর্যায় সারণিতে ‘নিষ্ক্রিয় গ্যাস’ বা নোবেল গ্যাসগুলো কোন গ্রুপের অন্তর্ভুক্ত?
উত্তর: গ্রুপ ১৮। - মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড নিঃসৃত হয় যা খাদ্য হজমে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে?
উত্তর: হাইড্রোক্লোরিক অ্যাসিড। - রড কোষ এবং কোণ কোষ মানবদেহের কোন বিশেষ অঙ্গে পাওয়া যায়?
উত্তর: চোখের রেটিনায়। - ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কোন কঠিন অবশেষ পড়ে থাকে?
উত্তর: ক্যালসিয়াম অক্সাইড। - তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ওপর ভিত্তি করে নিচের কোনটি কাজ করে না?
উত্তর: ইলেকট্রিক ফ্যান। - একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৭ হলে ওই মৌলটির পর্যায় এবং গ্রুপ সংখ্যা কত হবে?
উত্তর: পর্যায় ৩ এবং গ্রুপ ১৭। - মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন প্রধান ভূমিকা পালন করে?
উত্তর: ভিটামিন K। - পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে?
উত্তর: শূন্য। - শব্দ কোন ধরনের তরঙ্গের উদাহরণ হিসেবে পরিচিত?
উত্তর: অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ। - সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ‘G’ এর মান প্রথম কে নির্ধারণ করেছিলেন?
উত্তর: হেনরি ক্যাভেন্ডিশ। - কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়?
উত্তর: রাইবোজোম। - একটি পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সাথে কীভাবে পরিবর্তিত হয়?
উত্তর: সমানুপাতিক হারে। - পিতল বা ব্রাস কোন দুটি ধাতুর সংকর মিশ্রণ?
উত্তর: তামা ও দস্তা।
গণিত (Mathematics)
- বার্ষিক ১২% সরল সুদে কোনো আসল কত বছরে তার দ্বিগুণ হবে?
উত্তর: ৮ বছর ৪ মাস। - একটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ ৪২ সেমি এবং চাকাটি ১.৩২০ কিমি দূরত্ব অতিক্রম করতে কতবার আবর্তন করবে?
উত্তর: ৫০০ বার। - পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৫ : ২ এবং ১০ বছর পর তাদের বয়সের অনুপাত ২ : ১ হলে পিতার বর্তমান বয়স কত?
উত্তর: ৫০ বছর। - একটি ট্রেন ৯ সেকেন্ডে একটি খুঁটিকে এবং ৪৫ সেকেন্ডে ৭০০ মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত?
উত্তর: ১৭৫ মিটার। - দুটি পাইপ যথাক্রমে ১২ ও ১৫ ঘণ্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করে এবং তৃতীয় একটি পাইপ ২০ ঘণ্টায় ট্যাঙ্কটি খালি করে, তিনটি পাইপ একসাথে খুললে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে?
উত্তর: ১০ ঘণ্টায়। - a^3 + b^3 = 72 এবং ab = 8 হলে a + b এর মান কত?
উত্তর: ৬। - এক ব্যক্তি ৪ টাকায় ৫টি লেবু কিনে ৫ টাকায় ৪টি লেবু বিক্রি করলে তার শতকরা লাভের হার কত?
উত্তর: ৫৬.২৫ শতাংশ। - এক ব্যক্তি ১২% সরল সুদে কিছু টাকা ধার করেন এবং ৪ বছর পর তিনি সুদে-আসলে মূল টাকার থেকে ৬২৪ টাকা বেশি ফেরত দেন, তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন?
উত্তর: ১২০০ টাকা। - একটি ঘনকের প্রতিটি বাহু ৫০% বৃদ্ধি করা হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
উত্তর: ১২৫ শতাংশ। - দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭ হলে তাদের উপরিতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
উত্তর: ৪ : ৯। - স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ ১৫ কিমি/ঘণ্টা এবং স্রোতের বেগ ২.৫ কিমি/ঘণ্টা হলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত?
উত্তর: ১০ কিমি/ঘণ্টা। - প্রথম ১০টি মৌলিক সংখ্যার গড় মান কত?
উত্তর: ১২.৯। - একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১৫% বৃদ্ধি এবং প্রস্থ ১৫% হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে?
উত্তর: ২.২৫% হ্রাস। - ক একটি কাজ ১০ দিনে এবং খ সেই কাজ ১৫ দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করার ২ দিন পর ক চলে গেলে খ বাকি কাজ কত দিনে শেষ করবে?
উত্তর: ১০ দিনে। - ৫টি ঘণ্টা একসাথে বাজার পর যথাক্রমে ২, ৪, ৬, ৮ ও ১০ সেকেন্ড অন্তর বাজতে শুরু করলে ৩০ মিনিটে তারা কতবার একসাথে বাজবে?
উত্তর: ১৬ বার।
আরও পড়ুনঃ Railway Group D Suggestive Practice Set
জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং (General Intelligence and Reasoning)
- যদি ‘ROSE’ কে সংকেতে ‘6821’ এবং ‘CHAIR’ কে ‘73456’ লেখা হয় তবে ‘SEARCH’ এর সংকেত কী হবে?
উত্তর: 214673। - একজন লোক উত্তর দিকে ৩ কিমি গিয়ে বামদিকে ঘুরে ২ কিমি হাঁটলেন এবং পুনরায় বামদিকে ঘুরে ৩ কিমি হাঁটলেন, এখন তিনি শুরুর স্থান থেকে কত দূরে আছেন?
উত্তর: ২ কিমি। - শ্রেণিটি সম্পূর্ণ করুন: ৩, ৮, ১৫, ২৪, ৩৫, ?
উত্তর: ৪৮। - একটি ঘড়িতে আয়নায় দেখলে সময় মনে হয় ৯টা ৩০ মিনিট, তবে প্রকৃত সময় কত?
উত্তর: ২টো ৩০ মিনিট। - যদি ‘A’ মানে ‘+’, ‘B’ মানে ‘-‘, ‘C’ মানে ‘*’ এবং ‘D’ মানে ‘/’ হয় তবে (10 C 4) A (4 C 4) B 6 এর মান কত?
উত্তর: ৫০। - বিজোড় সংখ্যাটি খুঁজে বের করুন: ১২১, ১৪৪, ১৬৯, ১৯৭।
উত্তর: ১৯৭। - ১লা জানুয়ারি সোমবার হলে ওই বছরের ৩১শে ডিসেম্বর কী বার হবে যদি বছরটি লিপ ইয়ার না হয়?
উত্তর: সোমবার। - A হলো B এর মা, C হলো A এর ছেলে এবং D হলো E এর ভাই, যদি E হলো B এর মেয়ে হয় তবে D এর ঠাকুরমা বা দিদিমা কে?
উত্তর: A। - নিচের শব্দগুলোকে অর্থানুসারে সাজান: ১. গ্রাম ২. জেলা ৩. রাজ্য ৪. ব্লক ৫. দেশ।
উত্তর: ১-৪-২-৩-৫। - ইংরেজি বর্ণমালায় বামদিক থেকে ৮ম এবং ডানদিক থেকে ৭ম বর্ণের ঠিক মাঝখানে কোন বর্ণটি অবস্থিত?
উত্তর: N।
| Railway Group D Practice Set | |
|---|---|
| Practice Set 1 | Download Now |
| Practice Set 2 | Download Now |
| Practice Set 3 | Download Now |
| Practice Set 4 | Download Now |
| Practice Set 5 | Download Now |
| Practice Set 6 | Download Now |
| Practice Set 7 | Download Now |
| Practice Set 8 | Download Now |
| Practice Set 9 | Download Now |
| Practice Set 10 | Download Now |
সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স (GK & CA)
- ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে?
উত্তর: মিঠুন চক্রবর্তী। - ভারতের কোন মন্দিরকে ‘ব্ল্যাক প্যাগোডা’ নামে অভিহিত করা হয়?
উত্তর: কোণার্কের সূর্য মন্দির। - সম্প্রতি কোন দেশ ব্রিকস (BRICS) জোটের পূর্ণ সদস্যপদ গ্রহণ করেছে?
উত্তর: মিশর। - ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতি বা ‘Directive Principles’ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
উত্তর: আয়ারল্যান্ড। - ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে কোনটি?
উত্তর: NH 44। - ইবন বতুতা কার শাসনকালে মরক্কো থেকে ভারতে এসেছিলেন?
উত্তর: মহম্মদ বিন তুঘলক। - ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোন শহর?
উত্তর: আমেদাবাদ। - ‘উইংস অফ ফায়ার’ গ্রন্থটি কার আত্মজীবনী?
উত্তর: এপিজে আব্দুল কালাম। - প্রথম দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয় খেলোয়াড় কে?
উত্তর: বিশ্বনাথন আনন্দ। - আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়েছিল?
উত্তর: ১৯৩০ সালে।
টেলিগ্রাম গ্রুপঃ Join Now