চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

Railway Group D Practice Set in Bengali (Set 12): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর

Debasish Ghosh
---Advertisement---

রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা মানে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণে সহায়তার জন্য ExamBangla আজ Railway Group D Practice Set in Bengali (Set 12) প্রকাশ করছে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার নতুন সিলেবাস ও প্যাটার্ন বজায় রেখে গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও তাদের সঠিক উত্তর নিয়ে এই প্র্যাকটিস সেটে আলোচনা করব। এই ধরনের প্রশ্নোত্তরের সাজেশন নিয়মিত অভ্যেস করলে আপনার প্রস্তুতি সবার চেয়ে একধাপ এগিয়ে থাকবে।

Railway Group D Practice Set in Bengali (Set 12)

পরীক্ষার নাম রেলওয়ে গ্রুপ ডি।
পরিচালনাকারী সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)।
পরীক্ষার মোট নম্বর ১০০।
পরীক্ষার বিষয় সাধারণ বিজ্ঞান (২৫), গণিত (২৫), রিজনিং (৩০), সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স ২০)।
প্র্যাকটিস সেট নিচে দেওয়া হল।

রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর

সাধারণ বিজ্ঞান

---Advertisement---
  1. লেন্সের ক্ষমতা -৪.০ ডায়োপ্টার হলে লেন্সটির প্রকৃতি এবং ফোকাস দৈর্ঘ্য কত হবে?
    উত্তর: অবতল লেন্স এবং ২৫ সেমি।
  2. আধুনিক পর্যায় সারণিতে কোন গ্রুপের মৌলগুলোকে ‘ক্ষার ধাতু’ বলা হয়?
    উত্তর: গ্রুপ ১।
  3. শব্দের বেগ বায়ুর আর্দ্রতা বৃদ্ধির সাথে কীভাবে পরিবর্তিত হয়?
    উত্তর: শব্দের বেগ বৃদ্ধি পায়।
  4. একটি ১০ কেজি ভরের বস্তু ৫ মি/সে^২ ত্বরণে গতিশীল হলে প্রযুক্ত বলের মান কত?
    উত্তর: ৫০ নিউটন।
  5. রক্তের কোন উপাদানটি অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে?
    উত্তর: হিমোগ্লোবিন।
  6. কপার সালফেট দ্রবণে দস্তা (Zinc) যোগ করলে কী ঘটে?
    উত্তর: কপার অধঃক্ষিপ্ত হয়।
  7. মানুষের সুষুম্নাকাণ্ড থেকে কত জোড়া স্নায়ু নির্গত হয়?
    উত্তর: ৩১ জোড়া।
  8. গাড়ির ভিউ ফাইন্ডার দর্পণে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
    উত্তর: উত্তল দর্পণ।
  9. একটি বস্তুর ভর ১০ কেজি হলে চাঁদে তার ভর কত হবে?
    উত্তর: ১০ কেজি।
  10. মেন্ডেলিভের পর্যায় সারণি কোন তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল?
    উত্তর: পারমাণবিক গুরুত্ব।
  11. শব্দোত্তর (Ultrasonic) শব্দ তরঙ্গ সোনার (SONAR) যন্ত্রে ব্যবহার করার প্রধান কারণ কী?
    উত্তর: উচ্চ কম্পাঙ্ক ও সূক্ষ্মতা।
  12. সোডিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে কোন কঠিন যৌগটি অবশিষ্ট থাকে?
    উত্তর: সোডিয়াম কার্বনেট।
  13. মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়?
    উত্তর: যকৃতে।
  14. পরিবাহীর রোধাঙ্ক কোন বিষয়ের ওপর নির্ভর করে?
    উত্তর: উপাদানের প্রকৃতি এবং উষ্ণতা।
  15. অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?
    উত্তর: বায়ুর গতিবেগ।

আরও পড়ুনঃ আরও পড়ুনঃ Railway Group D Practice Set in Bengali (Set 10)

গণিত

  1. বার্ষিক ৫% চক্রবৃদ্ধি সুদে কত টাকার ২ বছরের সুদ-আসল ৪৪১ টাকা হবে?
    উত্তর: ৪০০ টাকা।
  2. একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল ৪৬০ বর্গমিটার এবং দৈর্ঘ্য প্রস্থের চেয়ে ১৫% বেশি হলে মাঠটির দৈর্ঘ্য কত?
    উত্তর: ২৩ মিটার।
  3. এক ব্যক্তি একটি দ্রব্য ৫% লাভে বিক্রি করলেন এবং যদি তিনি ৫% কমে কিনতেন ও ১ টাকা কমে বিক্রি করতেন তবে তার ১০% লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
    উত্তর: ২০০ টাকা।
  4. দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত ৫ : ৩ এবং তাদের গতিবেগের অনুপাত ৬ : ৫ হলে একটি খুঁটি অতিক্রম করতে তাদের সময়ের অনুপাত কত?
    উত্তর: ২৫ : ১৮।
  5. স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ ১২ কিমি/ঘণ্টা এবং স্থির জলে নৌকার বেগ ৮ কিমি/ঘণ্টা হলে প্রতিকূলে নৌকার বেগ কত?
    উত্তর: ৪ কিমি/ঘণ্টা।
  6. একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ১৪৪ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত?
    উত্তর: ১০।
  7. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল ২ বছরে ৯ গুলা এবং ৪ বছরে ২৫ গুণ হলে বার্ষিক সুদের হার কত?
    উত্তর: ৬৬.৬৬ শতাংশ।
  8. একটি বৃত্তাকার বাগানের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার বাইরের ও ভেতরের পরিধির পার্থক্য ৬৬ মিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া?
    উত্তর: ১০.৫ মিটার।
  9. দুটি ট্রেনের গতিবেগের অনুপাত ২ : ৫ এবং যদি প্রথম ট্রেনটি ৫ ঘণ্টায় ৩৫০ কিমি পথ অতিক্রম করে তবে দুটি ট্রেনের গতিবেগের পার্থক্য কত?
    উত্তর: ১০৫ কিমি/ঘণ্টা।
  10. ৩০০ থেকে ৫০০ এর মধ্যে কতগুলো সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য?
    উত্তর: ৩৩টি।
  11. একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা উভয়ই দ্বিগুণ করলে তার আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে?
    উত্তর: ৮ গুণ।
  12. এক ব্যক্তি ১২৫ কিমি পথ ৩ ঘণ্টায় অতিক্রম করেন এবং প্রথম কিছু পথ ট্রেনে ৩০ কিমি/ঘণ্টা বেগে ও বাকি পথ বাসে ৬৫ কিমি/ঘণ্টা বেগে গেলে তিনি বাসে কতক্ষণ ভ্রমণ করেছিলেন?
    উত্তর: ১ ঘণ্টা।
  13. A একটি কাজ ১০ দিনে ও B তা ১৫ দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করার ৩ দিন পর B চলে গেলে বাকি কাজ A কত দিনে শেষ করবে?
    উত্তর: ৫ দিনে।
  14. যদি P এর ৫০% = Q এর ২৫% হয় তবে P = Q এর কত শতাংশ?
    উত্তর: ৫০ শতাংশ।
  15. একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ৬১৬ বর্গসেমি হলে তার ব্যাসার্ধ কত?
    উত্তর: ৭ সেমি।
---Advertisement---

Current Affairs Book 2026 bengali

জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং

  1. যদি ‘STARK’ কে সংকেতে ‘LBFMG’ লেখা হয় তবে ‘MOBILE’ কে কী লেখা হবে?
    উত্তর: TNPJMF।
  2. লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন: ৭, ২৫, ৬১, ১২১, ?
    উত্তর: ২১১।
  3. একটি ঘড়িতে ৩টে ১৫ মিনিট বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
    উত্তর: ৭.৫ ডিগ্রি।
  4. আপনার বাবা হলেন রিতার একমাত্র ভাই, তাহলে রিতার সাথে আপনার সম্পর্ক কী?
    উত্তর: পিসি।
  5. বিজোড় শব্দটি বাছুন: লোহা, নিকেল, কোবাল্ট, অ্যালুমিনিয়াম।
    উত্তর: অ্যালুমিনিয়াম।
  6. একজন মানুষ পশ্চিম দিকে ৫ কিমি গিয়ে ডানদিকে ঘুরলেন এবং আরও ৩ কিমি গিয়ে পুনরায় ডানদিকে ঘুরে ৫ কিমি হাঁটলেন, তিনি এখন শুরুর স্থান থেকে কোন দিকে আছেন?
    উত্তর: উত্তর দিকে।
  7. নিচের শ্রেণিতে কতগুলো ৩ আছে যাদের আগে ৪ এবং পরে ৫ আছে: ৪৩৫২৯৪৩৫১১৪৩৫?
    উত্তর: ৩টি।
  8. ইংরেজি বর্ণমালায় বামদিক থেকে ১০ম বর্ণের বামদিকের ৫ম বর্ণ কোনটি?
    উত্তর: E।
  9. ডিকশনারি অনুযায়ী সাজান: ১. Apple ২. Apply ৩. Apart ৪. April ৫. Ape।
    উত্তর: ৫-৩-১-২-৪।
  10. একটি শাড়িতে রাম বামদিক থেকে ৭ম এবং শ্যাম ডানদিক থেকে ৯ম স্থানে আছে। তারা স্থান পরিবর্তন করলে রাম বামদিক থেকে ১১তম হয়। শাড়িতে মোট কতজন আছে?
    উত্তর: ১৯ জন।
Railway Group D Practice Set
Practice Set 1Download Now
Practice Set 2Download Now
Practice Set 3Download Now
Practice Set 4Download Now
Practice Set 5Download Now
Practice Set 6Download Now
Practice Set 7Download Now
Practice Set 8Download Now
Practice Set 9Download Now
Practice Set 10Download Now

সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশগুলোতে আয়োজিত হতে চলেছে?
    উত্তর: আমেরিকা, মেক্সিকো ও কানাডা।
  2. ভারতের বর্তমান সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ কে?
    উত্তর: উপেন্দ্র দ্বিবেদী।
  3. ‘সত্যমেব জয়তে’ কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে?
    উত্তর: মুণ্ডক উপনিষদ।
  4. ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কোন রাজ্যে অবস্থিত?
    উত্তর: কর্ণাটক।
  5. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
    উত্তর: ১২০ দিন।
  6. বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি?
    উত্তর: সুন্দরবন বদ্বীপ।
  7. দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
    উত্তর: কুতুবুদ্দিন আইবক।
  8. ভারতের সংবিধানে ‘জরুরি অবস্থা’র ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
    উত্তর: জার্মানি।
  9. ‘মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ’ বইটি কার লেখা?
    উত্তর: মহাত্মা গান্ধী।
  10. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কত সালে প্রতিষ্ঠিত হয়?
    উত্তর: ১৯৩৫ সালে।

রেলওয়ে ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার এইরকম সাজেস্টিভ প্র্যাকটিস সেট পেতে নিয়মিত সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ