পশ্চিমবঙ্গের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত হচ্ছে Railway Group D Practice Set in Bengali (Set 7)। আরআরবির অফিশিয়াল সিলেবাস এবং সাম্প্রতিক অনলাইন পরীক্ষার (CBT) প্যাটার্ন বিশ্লেষণ করে পরীক্ষার্থীদের সেরা প্রস্তুতির জন্য একটি ১০০ নম্বরের পূর্ণাঙ্গ প্র্যাকটিস সেট দেওয়া হলো। বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা এইসব প্রশ্ন উত্তর আগামী পরীক্ষার জন্য অনেকটাই ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে বলে মনে করা হয়।
এক নজরে
Railway Group D Practice Set in Bengali (Set 7)
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় চারটি বিভাগ থেকেই প্রশ্ন আসে। যার মধ্যে সাধারণ বিজ্ঞান থেকে ২৫ টি, গণিত থেকে ২৫ টি, রিজনিং থেকে ৩০ এবং জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ২০ টি প্রশ্ন থাকে। সেই প্যাটার্ন ফলো করেই আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সমস্ত প্র্যাকটিস সেট গুলি তৈরি। এরকম অনেকগুলি প্র্যাকটিস সেট এবছরের পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। তোমরা সেগুলো না পেয়ে থাকলে তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে পিডিএফ গুলি ডাউনলোড করে নাও।
RRB Railway Group D Practice Set in Bengali
সাধারণ বিজ্ঞান
- কোন কলার মাধ্যমে উদ্ভিদে জল পরিবাহিত হয়?
উত্তর: জাইলেম। - শব্দের গতিবেগ কোনটির ওপর নির্ভর করে না?
উত্তর: বায়ুর চাপ। - আধুনিক পর্যায় সারণীর ১৮ নম্বর গ্রুপে থাকা মৌলগুলোকে কী বলা হয়?
উত্তর: নিষ্ক্রিয় গ্যাস (Noble Gas)। - মানুষের কানে কয়টি হাড় থাকে?
উত্তর: ৬টি (প্রতি কানে ৩টি)। - কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?
উত্তর: পারদ। - বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কী দিয়ে তৈরি?
উত্তর: টাংস্টেন। - অ্যানিমোমিটার দিয়ে কী মাপা হয়?
উত্তর: বাতাসের গতিবেগ। - রক্তের পিএইচ (pH) মান কত?
উত্তর: ৭.৪ (সামান্য ক্ষারীয়)। - জলে দ্রবণীয় ভিটামিন কোনটি?
উত্তর: ভিটামিন B এবং C। - বস্তুর ভর ও বেগের গুণফলকে কী বলে?
উত্তর: ভরবেগ। - নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
উত্তর: প্রথম গতিসূত্র। - সোনার রাসায়নিক চিহ্ন কী?
উত্তর: Au। - কোন গ্রন্থিকে ‘মাস্টার গ্ল্যান্ড’ বলা হয়?
উত্তর: পিটুইটারি গ্রন্থি। - পারমাণবিক সংখ্যার ধারণা কে দিয়েছিলেন?
উত্তর: হেনরি মোসলে। - রান্নার গ্যাসে (LPG) গন্ধের জন্য কী মেশানো হয়?
উত্তর: ইথাইল মারক্যাপটান।
গণিত
- একটি সংখ্যার ৩৫% যদি ১০৫ হয়, সংখ্যাটি কত?
উত্তর: ৩০০। - দুটি সংখ্যার গসাগু ১২ এবং তাদের অনুপাত ৩:৪ হলে সংখ্যা দুটির যোগফল কত?
উত্তর: ৮৪। - বার্ষিক ৫% সরল সুদে কত বছরে কোনো আসল দ্বিগুণ হবে?
উত্তর: ২০ বছর। - এক ব্যক্তি ১০ টাকায় ১১টি লেবু কিনে ১১ টাকায় ১০টি লেবু বিক্রি করলে লাভের হার কত?
উত্তর: ২১%। - একটি বৃত্তের ব্যাসার্ধ ৭ সেমি হলে তার ক্ষেত্রফল কত?
উত্তর: ১৫৪ বর্গ সেমি। - দুটি ট্রেনের গতিবেগের অনুপাত ৫:৮। দ্বিতীয় ট্রেনটি ৪ ঘণ্টায় ৪০০ কিমি গেলে প্রথম ট্রেনের গতিবেগ কত?
উত্তর: ৬২.৫ কিমি/ঘণ্টা। - একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস পেলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে?
উত্তর: ৮% বৃদ্ধি। - পরপর পাঁচটি বিজোড় সংখ্যার গড় ১১ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
উত্তর: ১৫। - বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ২০০০ টাকার ২ বছরের সুদ কত?
উত্তর: ৪২০ টাকা। - একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য ৫ সেমি হলে তার আয়তন কত?
উত্তর: ১২৫ ঘন সেমি। - x:y = 3:4 হলে (2x+3y) : (3x+4y) = ?
উত্তর: ১৮:২৫। - ১৫ জন লোক একটি কাজ ১০ দিনে শেষ করতে পারলে ১২ জন লোক কত দিনে করবে?
উত্তর: ১২.৫ দিনে। - ০.০৬২৫ এর বর্গমূল কত?
উত্তর: ০.২৫। - একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ২:৩:৪ হলে ক্ষুদ্রতম কোণটি কত?
উত্তর: ৪০ ডিগ্রি। - ৭২ কিমি/ঘণ্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্টকে ৫ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনের দৈর্ঘ্য কত?
উত্তর: ১০০ মিটার।
আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সেরা প্র্যাকটিস বুক প্রকাশিত হল
রিজনিং
- সিরিজটি পূর্ণ করুন: 4, 9, 19, 39, ?
উত্তর: ৭৯। - ভোরবেলা সূর্যের দিকে মুখ করে হাঁটলে আপনার ডান হাত কোন দিকে থাকবে?
উত্তর: দক্ষিণ দিকে। - ঘড়িতে যখন ৬টা বাজে, তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ কত?
উত্তর: ১৮০ ডিগ্রি। - সিরিজটি পূর্ণ করুন: A, C, F, J, ?
উত্তর: O (পার্থক্য +২, +৩, +৪, +৫)। - রাম শ্যামের থেকে লম্বা কিন্তু যদুর থেকে বেঁটে। সবথেকে লম্বা কে?
উত্তর: যাদু। - যদি 123 মানে ‘Hot Coffee’, 345 মানে ‘Coffee is Tasty’ হয়, তবে Coffee-এর সংকেত কী?
উত্তর: 3। - একটি সারিতে রহিমের স্থান দুই দিক থেকেই ১১তম। ওই সারিতে মোট কতজন আছে?
উত্তর: ২১ জন। - ঘড়িতে ৪টে ৪০ বাজলে তার দর্পন প্রতিবিম্ব (Mirror Image) কত হবে?
উত্তর: ৭টা ২০। - ৫ জন বন্ধুর মধ্যে A, B-এর থেকে ছোট কিন্তু E-এর থেকে বড়। C সবথেকে লম্বা। D, B-এর থেকে একটু ছোট কিন্তু A-এর থেকে বড়। দ্বিতীয় লম্বা কে?
উত্তর: B। - একজন লোক পশ্চিম দিকে ৪ কিমি গেল, তারপর ডান দিকে ঘুরে ৩ কিমি গেল। যাত্রাপথ থেকে দূরত্ব কত?
উত্তর: ৫ কিমি।
| Railway Group D Practice Set | |
|---|---|
| Practice Set 1 | Download Now |
| Practice Set 2 | Download Now |
| Practice Set 3 | Download Now |
| Practice Set 4 | Download Now |
| Practice Set 5 | Download Now |
| Practice Set 6 | Download Now |
সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স
- ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হয়েছিলেন?
উত্তর: পিনাকী চন্দ্র ঘোষ। - ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সমতার অধিকার’ বর্ণিত আছে?
উত্তর: ১৪-১৮ নম্বর অনুচ্ছেদ। - কাকোরি ট্রেন ষড়যন্ত্র কত সালে হয়েছিল?
উত্তর: ১৯২৫ সালে। - ভারতের দীর্ঘতম রেল সুড়ঙ্গ কোনটি?
উত্তর: পীর পঞ্জাল (টি-৮০)। - প্রথম ভারতীয় হিসেবে কে অস্কার জিতেছিলেন?
উত্তর: ভানু আথাইয়া। - ভারতের কোন রাজ্যে ‘লোসার’ উৎসব পালিত হয়?
উত্তর: অরুণাচল প্রদেশ/লাদাখ। - অপারেশন ‘গঙ্গা’ কিসের সাথে যুক্ত?
উত্তর: ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার। - দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ সেরা ছবি কোনটি?
উত্তর: জওয়ান। - ভারতের বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) কে?
উত্তর: সঞ্জয় মূর্তি। - কোন নদীকে ‘বিহারের দুঃখ’ বলা হয়?
উত্তর: কোসি নদী।
টেলিগ্রাম গ্রুপঃ Join Now






