WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

Railway Recruitment 2025: ৩১১৫ টি শূন্য পদে হাওড়া-শিয়ালদা ডিভিশনে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

Priyanka Sen
---Advertisement---

Railway Recruitment 2025: বিপুল পরিমাণ শূন্য পদে ভারতীয় রেলওয়েতে নিয়োগের আবারো দুর্দান্ত সুযোগ চাকরী প্রার্থীদের কাছে। বেকারত্বের সমস্যা নিয়ে নাজেহাল দেশের যুবক-যুবতীরা। এর মধ্যে বেশিরভাগই সরকারি বিভিন্ন চাকরির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। হবে বর্তমানে সরকারি হোক কিংবা বেসরকারি, সব ক্ষেত্রেই প্রয়োজন যথাযথ অভিজ্ঞতা এবং দক্ষতার। গতানুগতিক পড়াশোনার বাইরে কর্মদক্ষতা গড়ে তোলার জন্য বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে সরকারি অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ।

অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে বেতনের পাশাপাশি শিখে নিতে পারেন সরকারি কাজকর্ম। এরপরে এই সমস্ত কর্মীদের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ থাকে। বর্তমানে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের চাকরী প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত তথ্য জানতে শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ইস্টার্ন রেলওয়ে।

পদের নাম- অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হচ্ছে-

  • ফিটার,
  • টার্নার,
  • মেশিনিস্ট,
  • ওয়েল্ডার,
  • ইলেকট্রিশিয়ান,
  • পেইন্টার,
  • কার্পেন্টার,
  • রেফ্রিজারেটর ও এসি মেকানিক,
  • ডিজেল মেকানিক,
  • ইলেকট্রনিক্স মেকানিক,
  • মোটর ভেহিকেল মেকানিক ইত্যাদি।

মোট শূন্য পদের সংখ্যা- ৩১১৫ টি।

যে সমস্ত ডিভিশনে নিয়োগ করা হচ্ছে- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া, লিলুয়া, শিয়ালদা, কাঁচরাপাড়া, মালদা, আসানসোল ডিভিশনে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। এর পাশাপাশি বিহারের জামালপুর ডিভিশনেও নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের।

---Advertisement---

চাকরির খবরঃ দক্ষিণ দিনাজপুর জেলায় হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগ

আবেদনের যোগ্যতা:

  • বয়স সীমা- উল্লেখিত পদে আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ন্যূনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সের মধ্যে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। যদিও এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সংরক্ষণের নিয়ম মেনে অধিক বয়সসীমা পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
  • শিক্ষাগত যোগ্যতা- চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ড থেকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি সরকারি ভোকেশনাল প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তরফে নির্দিষ্ট ট্রেডে জাতীয় স্তরের সার্টিফিকেট থাকতে হবে।

চাকরির খবরঃ প্রভিডেন্ট ফান্ড দপ্তরে ২৩০ টি শূন্য পদে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- পূর্ব রেলওয়ের অ্যাপ্রেন্টিস পদে চাকরিপ্রার্থীদের মাধ্যমিক এবং ভোকেশনাল ট্রেনিংয়ের অন্তর্গত ট্রেডের নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কোন রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না চাকরি প্রার্থীদের। মেধা তালিকায় যে সমস্ত চাকরিপ্রার্থীদের নাম উল্লেখ করা হবে, তাদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কর্মী হিসাবে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- এক্ষেত্রে সরকারি অ্যাপ্রেন্টিস আইন মেনে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে প্রথমে সরকারি অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এরপর পূর্ব রেলওয়ের www.rrcer.org -এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র পূরণ করে ১৩/০৯/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ