Railway Recruitment 2025: মাধ্যমিক পাশে রেলওয়ের বিরাট নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

Published By: Priyanka Sen | Published On:
Share:

Railway Recruitment 2025: আপনি যদি ন্যূনতম যোগ্যতায় একটি ভালো সরকারি চাকরির সন্ধান করে থাকেন, তাহলে এই সুযোগটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল বা RRC এ তরফে সম্প্রতি দুর্দান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের চাকরিপ্রার্থীরা আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা, এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানতে Exam Bangla‘র এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- Railway Recruitment Cell বা RRC।

পদের নাম- অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।

নিয়োগের বিভাগ-

  • ফিটার,
  • ওয়েল্ডার (জি অ্যান্ড ই),
  • আর্মেচার উইন্ডার,
  • মেকানিস্ট,
  • কার্পেন্টার/ উড ওয়ার্ক টেকনিশিয়ান,
  • ইলেকট্রিশিয়ান,
  • পেইন্টার,
  • মেকানিক,
  • ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেনেন্স,
  • ওয়ারম্যান,
  • প্লাম্বার,
  • মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম,
  • হেলথ স্যানিটারি ইন্সপেক্টর,
  • মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার,
  • ক্রেন অপারেটর,
  • ড্রাফটসম্যান (সিভিল),
  • স্টেনোগ্রাফার (ইংরেজি),
  • স্টেনোগ্রাফার(হিন্দি),
  • টার্নার,
  • কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট,
  • কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান।

মোট শূন্য পদের সংখ্যা- ১৭৬৩ টি।

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০% মোট নম্বর সহ দশম শ্রেণী বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাদের NCVT/ SCVT দ্বারা জারি করা সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেটও থাকতে হবে। যে সকল আবেদনকারীর দশম এবং ITI -এর ফলাফল অপেক্ষায় রয়েছে তারা আবেদন করার যোগ্য নন।

---Advertisement---

চাকরির খবরঃ ২৩০৮ শূন্য পদে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হলো

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

বয়সসীমা- আবেদনকারীদের বয়স ১৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে SC/ ST, OBC, PwBD এবং প্রাক্তন সৈনিক প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

নিয়োগ প্রক্রিয়া- যোগ্য প্রার্থীদের দশম শ্রেণী এবং আইটিআই উভয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় শতাংশের ভিত্তিতে মেধা তালিকা তৈরী করা হবে, অর্থাৎ এই ক্ষেত্রে উভয় পরীক্ষাকেই সমান গুরুত্ব দেওয়া হবে। কোনও লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার হবে না। নথি যাচাই এবং মেডিকেল ফিটনেস পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন শেষ হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে- ১৮ সেপ্টেম্বর, ২০২৫; বৃহস্পতিবার থেকে।

আবেদন মূল্য- সাধারণ/ ওবিসি/ ইডব্লিউএস প্রার্থীদের ১০০ টাকা। এসসি/ এসটি/ পিডব্লিউডি/ ট্রান্সজেন্ডার/ মহিলা প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য লাগবে না।

আবেদন প্রক্রিয়া- যোগ্য ও আগ্রহী আবেদনকারীদের অফিসিয়াল RRC/NCR ওয়েবসাইট www.rrcpryj.org -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার শেষ তারিখ হলো ১৭ অক্টোবর, ২০২৫। অনলাইন আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন