Railway Recruitment: রেল বিকাশ নিগম লিমিটেড এ কর্মী নিয়োগ, ভারতের যে কোন রাজ্য থেকে আবেদনের করুন

Published By: Priyanka Sen | Published On:
Share:

Railway Recruitment: রেল বিকাশ নিগম লিমিটেড এর তরফে কর্মী নিয়োগের দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেল মন্ত্রকের অধীনস্থ এই সংস্থায় কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। চাকরিপ্রার্থীরা সংস্থার দুটি বিভাগে কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন। আবেদন জানাতে হবে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে। তাই আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।

---Advertisement---

যে সমস্ত বিভাগের জন্য নিয়োগ করা হচ্ছে-

  • সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন,
  • ইনফরমেশন টেকনোলজি।

পদের নাম- ডেপুটি জেনারেল ম্যানেজার ও সিনিয়র এক্সিকিউটিভ।

মোট শূন্য পদের সংখ্যা- ৩টি।

কর্মস্থল- ভারতবর্ষের যে কোন রাজ্যে।

---Advertisement---

চাকরির খবরঃ ভারতীয় এয়ারপোর্টে ৯৭৬ শূন্য পদে কর্মী নিয়োগ

বয়স সীমা সংক্রান্ত তথ্য: উভয় পদে আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করে দেওয়া হয়েছে।

  • এ ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছর থেকে দুটি পদেই আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। তবে উভয় ক্ষেত্রেই যথাযথ যোগ্যতা থাকলে তবেই আবেদন জানানো যাবে।
  • ডেপুটি জেনারেল ম্যানেজার পদে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত এবং সিনিয়র এক্সিকিউটিভ পদে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন জানানো যাবে।
  • সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম মেনে ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের অবশ্যই শিক্ষাগত দিক থেকে এবং পেশাগত দিক থেকে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ হতে হবে। উভয় পদেই যথাযথ যোগ্যতা থাকলে আবেদনকারীরা আবেদন জানাতে পারবেন। এই সম্পর্কে যাবতীয় বিবরণ বিস্তারিত জানার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ে, তবে আবেদন জানাবেন।

চাকরির খবরঃ রেলের প্যারামেডিকেল স্টাফ পদে আবেদন শুরু

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

মাসিক বেতন:

  • ডেপুটি জেনারেল ম্যানেজার- ৭০,০০০ থেকে ২,০০,০০০ টাকা।
  • সিনিয়র এক্সিকিউটিভ- ২৭,০০০ থেকে ১,০০,০০০ টাকা।
  • প্রতিমাসের মূল বেতনের পাশাপাশি মিলবে একাধিক অতিরিক্ত সরকারি সুযোগ-সুবিধা এবং ভাতা।

নিয়োগ পদ্ধতি- উভয় পদে চাকরিপ্রার্থীদের আবেদনের উপর নির্ভর করে যোগ্য প্রার্থীদের সর্ট লিস্ট করা হবে। তারপর লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি প্রার্থীর যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- মূল বিজ্ঞপ্তি অনুসারে, সম্পূর্ণরূপে অফলাইনে আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে। এর জন্য নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সহ ১০ সেপ্টেম্বরের মধ্যে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা- Dispatch Section, Ground Floor, August Kranti Bhawan, Bhikaji Cama Place, R.K. Puram, New Delhi-110066

আবেদন মূল্য- ৪০০/- টাকা।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে