রাজ্যে ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যে রাজা রামমোহন রায় লাইব্রেরিয়ান ফাউন্ডেশনে লোয়ার ডিভিশন ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- RRRLF/RTTA/2022/2
পদের নাম- Lower Division Clerk
মোট শূন্যপদ- ৪ টি। (UR -2, UR-PWD-1, ST-1)
শিক্ষাগত যোগ্যতা– উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণ

পদের নাম- Multi Tasking Staff
মোট শূন্যপদ- ১ টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ বা ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To The Director General, Raja Rammohun Roy Library Foundation, Block-DD-34, Sector-I, Salt Lake City, Kolkata- 700064
আবেদনের শেষ তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২২

চাকরির খবরঃ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে ক্লার্ক নিয়োগ

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা (CBT) ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা।
নিয়োগ স্থান- রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন, কলকাতা।

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা