পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীরা যারা ব্যাংকে চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য সুখবর। রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সারা দেশ জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া হবে। নিয়োগের পর মাসিক ২৯ হাজার টাকা বেতন দেওয়া হবে। পশ্চিমবঙ্গের কলকাতা দপ্তরেও রয়েছে অনেকগুলি শূন্যপদ। নারী পুরুষ নির্বিশেষে যে কেউ এখানে আবেদনযোগ্য। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট তারিখের আগে অনলাইনে আবেদন জমা করতে হবে। আবেদনের যোগ্যতা, প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ সহ আরো খুঁটিনাটি নিয়ে আজকের প্রতিবেদনে কথা বলব।
এক নজরে
রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন আঞ্চলিক অফিসে মোট ৬৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই সহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা RBI-এর অফিসগুলোতে এই নিয়োগ হবে। এরমধ্যে কলকাতা দপ্তরে কোন ক্যাটেগরিতে কটি শূন্যপদ রয়েছে, নীচৈ আলোচনা করা হলো।
| ক্যাটেগরি | শূন্যপদ |
| General (UR) | ২২ |
| SC | ৩ |
| ST | ২ |
| OBC | ০ |
| EWS | ২ |
| মোট (Total) | ২৯ |
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাস হতে হবে। তবে SC/ST এবং PwBD প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাস নম্বর থাকলেই আবেদন করা যাবে। এর পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে প্রাথমিক জ্ঞান থাকা বাধ্যতামূলক।
আরও পড়ুনঃ যুব সাথী অনলাইন ফর্ম ফিলাপ শুরু হল
বয়সসীমা
১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৯৮ এবং ১ ফেব্রুয়ারি ২০০৬-এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।
বেতন
নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের শুরুতে ২৯,০০০ টাকা Basic Pay দেওয়া হবে প্রতি মাসে। এর সাথে মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে মাসিক মোট বেতন প্রায় ৫৫,০০০ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।
কীভাবে আবেদন করবেন?
১. প্রথমে RBI-এর অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in-এ যান।
২. হোমপেজের নিচের দিকে ‘Opportunities@RBI’ লিঙ্কে ক্লিক করুন।
৩. এরপর ‘Current Vacancies’ থেকে ‘Vacancies’ সেকশনে গিয়ে “Recruitment for the Post of Assistant – Panel Year 2025” বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
৪. নতুন রেজিস্ট্রেশন করে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করুন।
৫. ছবি ও সই আপলোড করার পর অনলাইন পেমেন্ট করে ফর্মটি সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট রেখে দিন।
আরও পড়ুনঃ WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর
আবেদন ফি
| Category | Fee |
| General/OBC/EWS: | ৪৫০ টাকা। |
| SC/ST/PwBD/EX-S: | ৫০ টাকা। |
| RBI-এর নিজস্ব কর্মীদের জন্য কোনও ফি লাগবে না। | |
নিয়োগ পদ্ধতি
রিজার্ভ ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট নিয়োগের প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে:
১. প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam): এটি হবে একটি এম সি কিউ বেসড পরীক্ষা। মোট ১০০ নম্বর থাকবে। সময় থাকবে এক ঘন্টা। ইংরেজি, নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং থেকে প্রশ্ন থাকবে।
২. মেইন পরীক্ষা (Mains Exam): প্রিলিমসে উত্তীর্ণ প্রার্থীদের একটি ২০০ নম্বরের মেইন পরীক্ষায় বসতে হবে। প্রশ্ন থাকবে রিজনিং, ইংলিশ, নিউমেরিকেল এবিলিটি, জেনারেল নলেজ এবং কম্পিউটার থেকে। মোট ১ ঘন্টা ১৫ মিনিট সময় দেওয়া হবে।
৩. ভাষা দক্ষতা পরীক্ষা (Language Proficiency Test – LPT): মেইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক ভাষায় কথা বলা, পড়া এবং লেখার পরীক্ষা দিতে হবে। যেমন, কলকাতার জন্য আবেদন করলে বাংলা বা নেপালি ভাষায় দক্ষতা থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- আবেদন শুরুর তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৮ মার্চ ২০২৬
- আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৮ মার্চ ২০২৬
- প্রিলিমিনারি পরীক্ষা (সম্ভাব্য): ১১ এপ্রিল ২০২৬
- মেইন পরীক্ষা (সম্ভাব্য): ৭ জুন ২০২৬
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now