UGC NET 2023: বাড়ানো হলো ইউজিসি নেটের আবেদনের সময়সীমা! জানুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত!

Published By: Madhumita Pal | Published On:
Share:

UGC NET 2023: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর তরফে বৃদ্ধি করা হলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন- ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (ইউজিসি নেট) পরীক্ষার আবেদনের সময়সীমা। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে আগামী সোমবার অর্থাৎ ২৩শে জানুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীরা পরীক্ষার ওয়েবসাইট (ugcnet.nta.nic.in) এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

আবেদন জানাবেন কিভাবে?

১) ইউজিসি নেট ২০২৩ পরীক্ষার আবেদন জানানোর জন্য প্রার্থীদের প্রথমে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট (ugcnet.nta.nic.in) এ যেতে হবে।
২) এরপর হোমপেজে ‘অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইউজিসি নেট’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার নতুন অ্যাকাউন্ট বানিয়ে অথবা লগ ইন করে পরীক্ষার জন্য রেজিস্টার করতে হবে।
৪) এরপর ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর দিতে হবে।
৫) এরপর পরীক্ষার আবেদনপত্রটি পূরণ করতে হবে।
৬) এবার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে ফি জমা দিতে হবে।
৭) এরপর আবেদনপত্রটি সাবমিট করার পর কনফারমেশন পেজটি ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিতে হবে।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন

 

প্রসঙ্গত, গত ২৯শে ডিসেম্বর থেকেই শুরু হয়েছে ইউজিসি নেট পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া। ইউজিসি নেট পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে চলবে ১০ই মার্চ পর্যন্ত। এনটিএ এর তরফে জানানো হয়েছে, প্রার্থীদের আবেদনপত্রের ভুল সংশোধনের জন্য আলাদা করে আর সুযোগ দেওয়া হবে না। তাই ফর্ম ফিল আপের সময় সঠিক তথ্য দ্বারা পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানার জন্য পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করবেন পরীক্ষার্থীরা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download