পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পাশে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ। ভারতের অন্যতম বৃহৎ শিল্প সংস্থা রিলায়েন্স গ্রুপের তরফ থেকে প্রতিবছর দেশজুড়ে লক্ষাধিক শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয়। বছরে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। তুমি যদি পশ্চিমবঙ্গের একজন শিক্ষার্থী হও এবং এবছর উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়ে থাকো, তবে অবশ্যই এই স্কলারশিপে আবেদন করা উচিত। নিচে এই স্কলারশিপের যোগ্যতা, সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া, টাকা পাওয়ার পদ্ধতি ও আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হলো।
এক নজরে
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ 2026
| স্কলারশিপের নাম | রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ। |
| স্কলারশিপের ধরন | বেসরকারি। |
| প্রদানকারী সংস্থা | রিলায়েন্স ফাউন্ডেশন। |
| টাকার পরিমান | সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| আবেদন শুরু / শেষ | প্রতিবছর নির্দিষ্ট সময়ে। |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://scholarships.reliancefoundation.org/ |
আবেদনের যোগ্যতা
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীর যে যোগ্যতা গুলি থাকতে হবে সেগুলি হল –
- আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
- উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
- চলতি শিক্ষাবর্ষে যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি কলেজে স্নাতক (UG) কোর্সের প্রথম বর্ষের নিয়মিত ছাত্র বা ছাত্রী হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার কম হতে হবে। তবে যে সমস্ত পরিবারের আয় ২.৫ লক্ষ টাকার কম, তারা বিশেষ অগ্রাধিকার পাবেন।
- যারা ডিস্ট্যান্স লার্নিং বা অনলাইন মোডে পড়াশোনা করছেন, তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নন।
স্কলারশিপের পরিমাণ
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে প্রত্যেক শিক্ষার্থীকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপ এককালীন নয় বড় কোর্সের বছর অনুযায়ী প্রতিবছর একাউন্টে ট্রান্সফার করা হয়।
আরও পড়ুনঃ ওয়েসিস স্কলারশিপ আবেদন পদ্ধতি
আবেদন পদ্ধতি
সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। নিচে ধাপে ধাপে পদ্ধতিটি দেওয়া হলো:
- প্রথমে রিলায়েন্স ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://scholarships.reliancefoundation.org/) এ যেতে হবে।
- সেখানে নাম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- সফল রেজিস্ট্রেশনের পর লগইন করে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত রেকর্ড এবং পারিবারিক আয়ের বিবরণ দিতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে একবার ফর্ম যাচাই করে নিয়ে সাবমিট করে দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের সময় আপনার কাছে নিচের নথিপত্রগুলো থাকা প্রয়োজন:
- পাসপোর্ট সাইজ ছবি।
- জাতিগত শংসাপত্র।
- শেষ পরীক্ষার মার্কশিট।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক (আধার সংযুক্ত থাকা জরুরি)।
- আধার কার্ড।
- বার্ষিক আয়ের শংসাপত্র।
- স্কুল বা কলেজের ভর্তির রসিদ।
স্কলারশিপ দেওয়ার প্রক্রিয়া
আবেদনকারীদের বাছাই করা হয় মূলত দুটি বিষয়ের ওপর ভিত্তি করে:
- উচ্চমাধ্যমিকের ফলাফল।
- অনলাইন পরীক্ষা: ৬০ মিনিটের একটি এমসিকিউ (MCQ) পরীক্ষা হবে। এতে মূলত ভারবাল এবিলিটি, অ্যানালিটিক্যাল এবং লজিক্যাল এবিলিটি এবং নিউমেরিক্যাল এবিলিটি থেকে প্রশ্ন থাকে।
এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং পারিবারিক স্বচ্ছলতার বিচারেই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়।
হেল্পলাইন
আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে সরাসরি রিলায়েন্স ফাউন্ডেশনের হেল্পলাইনে যোগাযোগ করা যেতে পারে:
- হেল্পলাইন নম্বর: (011) 4117 1414
- হোয়াটসঅ্যাপ: 7977 100 100 (Hi লিখে পাঠাতে হবে)
- ইমেল: RF.UGScholarships@reliancefoundation.org
Frequently Asked Questions (FAQs)
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ কি?
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সামাজিক কল্যাণমূলক শাখা ‘রিলায়েন্স ফাউন্ডেশন’ দেশজুড়ে শিক্ষা, স্বাস্থ্য এবং গ্রামীণ উন্নয়নে কাজ করে। এই স্কলারশিপের মূল লক্ষ্য হলো—মেধাবী পড়ুয়ারা যেন অর্থের অভাবে তাদের পড়াশোনা মাঝপথে বন্ধ না করে। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের কেবল আর্থিক সাহায্যই নয়, বরং একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও দেওয়া হয়।
আবেদনের শেষ সময়সীমা কবে?
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে আবেদন প্রক্রিয়া প্রতিবছর নির্দিষ্ট সময় শুরু হয়। সঠিক তথ্য জানতে হলে আগ্রহী প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইট ফলো করতে হবে।
অন্য স্কলারশিপ পেলে কি এখানে আবেদন করা যায়?
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো সরকারি স্কলারশিপ (যেমন- SVMCM বা NSP) পেয়েও থাকেন, তবুও এটিতে আবেদন করতে পারবেন। এটি ছাত্রছাত্রীদের জন্য একটি বিশাল সুযোগ।