Reliance Foundation Scholarships 2023-24 | কীভাবে আবেদন করবেন জেনে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

Reliance Foundation Undergraduate Scholarships 2023-24

রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপের লক্ষ্য দেশের সব প্রান্তের মেধাবী ছাত্রছাত্রীদের স্নাতক শিক্ষার জন্য সহায়তা করা। এই স্কলারশিপ তাদের পঠন-পাঠন চালিয়ে যেতে, সফল পেশাদার হতে, তাদের স্বপ্নগুলিকে উপলব্ধি করতে, নিজেদের সম্প্রদায়কে উন্নত করার এবং ভারতের ভবিষ্যত আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য তাদের সম্ভাবনা উন্মোচন করার ক্ষমতা দেয়। আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক কারা এই এই স্কলারশিপে আবেদন করার যোগ্য এবং কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন।

যোগ্যতা- জেনে নেওয়া যাক কোন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারী ছাত্রছাত্রীদের অবশ্যই একটি স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউটে যেকোনো বিষয়ে পূর্ণ-সময়ের স্নাতক (UG) ডিগ্রির প্রথম বর্ষে নথিভুক্ত হতে হবে। ন্যূনতম ৬০% নম্বর সহ দাদ্বশ শ্রেণী পাশ করে থাকতে হবে। আবেদনকারীদের বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ১৫,০০,০০০/- টাকা পর্যন্ত হওয়া উচিত। যেসব আবেদনকারীর পারিবারিক আয় ২,৫০,০০০/- টাকার কম তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের টাকা দেবে রাজ্য সরকার

টাকার পরিমান- Reliance Foundation সংস্থার পক্ষে জানানো হয়েছে , চলতি বছরে পড়াশোনা চলাকালিন আবেদনকারী যোগ্য প্রার্থীরা সর্বোচ্চ ২,০০,০০০/- টাকা বার্ষিক স্কলারশিপ পেতে পারেন।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা বাড়িতে বসেই নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন। বাড়িতে বসে আবেদন করার জন্য প্রার্থীদের Reliance Foundation প্রদত্ত নির্দিষ্ট ওয়েবসাইট লিঙ্ক এ গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সমস্ত তথ্যাদি সঠিকভাবে পূরণ করার পর ‘সাবমিট’ বটনে ক্লিক করতে হবে। আবেদন করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকা চাই।

আবেদনের সময়সীমা- উক্ত স্কলারশিপের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ১৫ই অক্টবর, ২০২৩ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হবে।

Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDRBT Summer Internship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অন জব ট্রেনিং ও মাসিক ১৪ হাজার টাকা স্টাইপেন্ড SBI Youth for India Fellowship 2026: স্নাতক পাস শিক্ষার্থীরা এই প্রোগ্রামে পাচ্ছেন ১৬ হাজার টাকা, কি যোগ্যতা লাগবে? OIST Research Internship 2026: বিজ্ঞানের শিক্ষার্থীদের বিদেশে ইন্টার্নশিপের এর সুযোগ, মিলবে প্রতি মাসে স্টাইপেন্ড NIDM ইন্টার্নশিপ প্রোগ্রাম 2026 | NIDM Internship Program 2026 Nutanix NextGen Innovators Scholarship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এই স্কলারশিপে মিলছে ৪ লক্ষ টাকা