রাম মনোহর লোহিয়া হাসপাতালে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৩ মার্চ পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে সিনিয়র রেসিডেন্টস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No– 03-26/2023-RMLH(HA-II)/8958
পদের নাম- Senior Resident
মোট শূন্যপদ– ১৩৯ টি।
যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেগুলো হলো- Anesthesia, Biochemistry, ENT, Medicine, Microbiology, Orthopaedic, Rediology সহ বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে।

চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে BECIL -এ কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- NMC অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পিজি ডিগ্ৰি/ ডিপ্লোমা/ ডিএনবি সহ MBBS করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৬৭,৭০০/- টাকা থেকে ২,০৮,৭০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

চাকরির খবরঃ কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ

আবেদন ফি- আবেদন ফি বাবদ UR/ OBC প্রার্থীদের ক্ষেত্রে ৮০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Online Transfer -এর মাধ্যমে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Central Diary & Dispatch Section, Near Gate No. 3, ABVIMS & Dr. Ram Manohar Lohia Hospital, New Delhi- 110001
আবেদনের শেষ তারিখ- ১৩ মার্চ, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন