RRB ALP Recruitment 2024: ভারতীয় রেলে লোকো পাইলট নিয়োগ, আজ থেকে শুরু হল আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

RRB ALP Recruitment 2024: অবশেষে প্রকাশ পেল ভারতীয় রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট থাকলেই এখানে আবেদন জানাতে পারবেন। সাম্প্রতিক ভাবে ৫ হাজারের বেশি শূন্যপদে এই নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানতে পারবেন। বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি ইত্যাদি গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- 01/2024

পদের নাম- Assistant Loco Pilot (ALP)
মোট শূন্যপদ- ৫৬৯৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীর NCVT এবং SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেনটেনেন্স মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক সমন্ধিত সংশ্লিষ্ট ট্রেডগুলির যেকোনো একটিতে পূর্ণ সময়ের ডিগ্রী সার্টিফিকেট থাকলে এখানে আবেদন জানাতে পারবেন।

বয়সসীমা- উক্ত পদে আবেদন জানানোর জন্য ১ জুলাই, ২০২৪ তারিখ অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত এবং অনগ্রসর শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেয়া হবে।
মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী উক্ত পদে প্রার্থীদের প্রাথমিক বেতন হল ১৯,৯০০/- টাকা।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে রাজ্যের পৌরসভায় ক্লার্ক নিয়োগ

আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে প্রার্থীদের। সেক্ষেত্রে ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন জানাতে হবে। সবার প্রথমে উক্ত ওয়েবসাইটে নিজের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করে একাউন্ট ক্রিয়েট করবেন প্রার্থীরা। এরপর সংশ্লিষ্ট ফোরাম থেকে নির্দিষ্ট অনলাইন আবেদন পত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনপত্র সাবমিট করে নির্দিষ্ট আবেদন ফি জমা করতে হবে। আবেদনপত্রে কোন ভুল তথ্য সাবমিট হলে পরবর্তীকালে ২৫০/- টাকা মডিফিকেশন ফি জমা করে আবেদনপত্রে সঠিক তথ্য অন্তর্ভুক্ত করতে পারবেন।

আবেদন ফি- সাধারণ এবং ওবিসি জাতিভুক্ত প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অপরদিকে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থী, মহিলা এবং সংখ্যালঘু জাতিভুক্ত প্রার্থীদের ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। যেকোনো অনলাইন মাধ্যম, ডেবিট অথবা ক্রেডিট কার্ড, এবং ইউপিআই -এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।

চাকরির খবরঃ রাজ্যের স্টীল কারখানায় কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- অনলাইন মাধ্যমে CBT পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। CBT পরীক্ষা দুটি ধাপে আয়োজন করা হবে। প্রথম ধাপের পরীক্ষা হবে ৬০ মিনিটের জন্য যেখানে প্রশ্ন থাকবে মোট ৭৫ টি। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ২ ঘণ্টা ৩০ মিনিটের জন্য যেখানে প্রশ্ন থাকবে মোট ১৭৫ টি। এই দুই ধাপের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের CBAT পরীক্ষা আয়োজিত হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস চেকাপের পর নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ- ১৯ ফেব্রুয়ারি, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে