রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) সম্প্রতি Railway ALP Recruitment 2026 করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। সারা দেশজুড়ে মোট ১১,১২৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিভিশনেও আলাদা আলাদা করে প্রচুর শূন্যপদ রয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো প্রার্থী এখানে আবেদনের যোগ্য। নূন্যতম মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বেকার চাকরিপ্রার্থী হন এবং আপনার যদি রেলে চাকরি করার স্বপ্ন থাকে তবে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ। আজকের প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে বিশদে বলা হলো।
এক নজরে
Railway ALP Recruitment 2026
| বিজ্ঞপ্তি নম্বর |
(CEN No. 01/2026)।
|
| সংস্থা |
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)।
|
| পদের নাম |
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP)।
|
| মোট শূন্যপদ | ১১,১২৭। |
| পশ্চিমবঙ্গে শূন্যপদ |
কলকাতা, মালদা এবং শিলিগুড়ি ডিভিশনে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। মোট সংখ্যা জানা যায়নি।
|
| আবেদন প্রক্রিয়া | অনলাইনে। |
| আবেদন শুরুর তারিখ | ১৫ মে, ২০২৬। |
| আবেদনের শেষ তারিখ |
১৪ জুন, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।
|
শিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো সরকারি বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে অন্যান্য যোগ্যতা লাগবে। সে বিষয়ে বিস্তারিত নোটিফিকেশন পরে দেওয়া হবে।
বয়সসীমা
১ জুলাই, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে।
বেতন
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগপ্রাপ্তদের মাসিক ১৯,৯০০ টাকা থেকে বেতন দেওয়া শুরু হবে।
কীভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।
- প্রথমে রেলে আবেদনের অফিশিয়াল পোর্টাল https://www.rrbapply.gov.in এ যান।
- আপনার নিকটবর্তী বা পছন্দের RRB জোনের ওয়েবসাইটের লিংকে ক্লিক করুন (যেমন: কলকাতা, মালদা, শিলিগুড়ি ইত্যাদি)।
- এরপর বাকি স্টেপ ফলো করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
নিয়োগ প্রক্রিয়া
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নোটিফিকেশনে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ অফিসিয়াল বিজ্ঞপ্তি আসছে। তাতে নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য খুঁটিনাটি বিবরণ জানানো হবে। এজন্য নিয়মিত রেলের অফিসিয়াল সাইট বা আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম আরও নানা সরকারী চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now