RRB NTPC Exam 2025: ৫৮১০ শূন্য পদে রেলে কর্মী নিয়োগ শুরু হল! মাসিক বেতন ২৫০০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

RRB NTPC Exam 2025: বিপুল সংখ্যক শূন্য পদে ভারতীয় রেল বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল! দেশের প্রচুর চাকরিপ্রার্থী কেন্দ্রীয় সরকারের অন্তর্গত রেল বিভাগের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এবং সারা বছর ধরে এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন। সেই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্যই এবারে রেল বিভাগের তরফ থেকে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি তথা NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আগ্রহে চাকরিপ্রার্থীরা এই বিপুল পদে নিয়োগের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন EXAM BANGLA র এই প্রতিবেদন থেকে।

নিয়োগকারী সংস্থা- ভারতীয় রেল বিভাগ

যে সমস্ত পদে নিয়োগ করা হবে-

  • চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার,
  • স্টেশন মাস্টার,
  • গুড স্ট্রেড ম্যানেজার,
  • জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট,
  • সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট,
  • ট্রাফিক এসিস্ট্যান্ট।

মোট শূন্য পদের সংখ্যা- ৫৮১০টি।

মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারি বেতনক্রম অনুসারে রেলওয়ের বিভিন্ন পদে নিযুক্ত কর্মীদের বেতন নির্ধারিত করা হয়েছে। এক্ষেত্রে নিযুক্ত চাকরি প্রার্থীরা তাদের পদ অনুসারে কেন্দ্রীয় বেতনক্রম মেনেই প্রতিমাসে বেতন পাবেন। এক্ষেত্রে ন্যূনতম ২৫,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৫,৪০০ টাকার মধ্যে প্রাথমিক বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। এর পাশাপাশি রেলের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অতিরিক্ত ভাতা মিলবে কর্মীদের।

চাকরির খবরঃ ৬২৩ শূন্য পদে কেন্দ্রীয় সরকারি দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ

বয়স সীমা- প্রতিটি পদের ক্ষেত্রে সাধারণ চাকরিপ্রার্থীদের ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে বয়স থাকতে হবে। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট পরিমাণ ছাড় দেওয়া হবে। বয়সের হিসাব হবে ০১/০১/২০২৬ তারিখ অনুসারে।

শিক্ষাগত যোগ্যতা- আগ্রহী চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্ততপক্ষে গ্রাজুয়েট হতে হবে। এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা এখনো পর্যন্ত শেষ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন, তাদের আবেদনের সুযোগ দেওয়া হবে না।

চাকরির খবরঃ ভারতীয় রেল মন্ত্রকের অন্তর্গত সংস্থায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হচ্ছে

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারী সমস্ত চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগের সম্পূর্ণ ধাপ গুলি নিচে উল্লেখ করা হলো-

  • প্রথম ধাপ: কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা
  • দ্বিতীয় ধাপ: কম্পিউটার ভিত্তিক দ্বিতীয় লিখিত পরীক্ষা
  • তৃতীয় ধাপ: দক্ষতা পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট
  • চতুর্থ ধাপ: ডকুমেন্ট ভেরিফিকেশন ও চিকিৎসা গত পরীক্ষা

আবেদন পদ্ধতি- রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নির্দিষ্ট রিজিয়ন অনুযায়ী আগ্রহী চাকরিপ্রার্থীকে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে এক RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং ২০/১১/২০২৫ তারিখের মধ্যে আবেদন মূল্য প্রদান করে আবেদন পত্রটি জমা করে দিতে হবে। নির্দিষ্ট সময়ের পরে আর কোন প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন মূল্য:

  • সাধারণ/ওবিসি- ৫০০ টাকা
  • SC/ST/PWD/মহিলা- ২৫০ টাকা

আবেদনে আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদনের পূর্বে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে করে বুঝে নিয়ে নিজের দায়িত্বে আবেদন জানাবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩: Railway NTPC Practice Set in Bengali