চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

RRB Recruitment 2025: ৬২৩৮ টি শূন্য পদে রেলওয়ে টেকনিশিয়ান নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন জানান

Priyanka Sen
---Advertisement---

RRB Recruitment 2025: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফে আবারো কর্মী নিয়োগের দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলো! রেলের বিভিন্ন কাজের জন্য টেকনিশিয়ান পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হয়। এইবারেও ৬২৩৮টি শূন্য পদে টেকনিশিয়ান গ্রেড I সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড III পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য ইতিমধ্যেই অনলাইন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। রেলের বিভিন্ন নিয়োগের জন্য বিপুল পরিমাণে চাকরিতে একটি অপেক্ষা করে থাকেন। তাদের জন্যই আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।

---Advertisement---

পদের নাম- টেকনিশিয়ান গ্রেড I সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড III।

মোট শূন্য পদের সংখ্যা- ৬২৩৮ টি।

পদ অনুসারে বেতন কাঠামো- কেন্দ্র সরকারি এই দুটি পদে চাকরিপ্রার্থীরা কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের পে লেভেল অনুসারে বেতন পাবেন। টেকনিশিয়ান গ্রেড I সিগন্যাল পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ২৯,২০০ টাকা এবং টেকনিশিয়ান গ্রেড III পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে ১৯,৯০০ টাকা বেতন পাবেন।

বয়স সীমা- নূন্যতম আঠারো বছর থেকেই চাকরিপ্রার্থীরা এই দুটি পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে টেকনিশিয়ান গ্রেড I পদে সর্বোচ্চ ৩৩ বছর পর্যন্ত এবং সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড III পদে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত চাকরি প্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। যদিও সরকারি নিয়োগের ক্ষেত্রে সবসময়ই সংরক্ষণের নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের ছাড় দেওয়া হয়। এই নিয়োগের ক্ষেত্রেও তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

---Advertisement---

চাকরির খবরঃ জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক আইটিআই এবং উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থেকেই চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। টেকনিশিয়ান গ্রেড III পদের জন্য পদার্থবিদ্যা এবং গণিত সহ উচ্চ মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চাকরি প্রার্থীদের। অপরদিকে টেকনিশিয়ান গ্রেড I পদে আবেদনের জন্য পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি অথবা ইন্সট্রুমেন্টেশন ইত্যাদি বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যদিও এই পদের ক্ষেত্রে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী কিংবা ইঞ্জিনিয়ারিং যোগ্যতা থাকলেও আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সরকারি দপ্তরে স্টাফ নিয়োগ

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে যোগ্যতার উপর নির্ভর করে সমস্ত চাকরিপ্রার্থীকে বাছাই করা হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যোগ্যতা নির্ণয়ের জন্য প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এরপর সরাসরি ইন্টারভিউ নিয়ে যোগ্যতা বিচার করা হবে। সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের নির্দিষ্ট পদে নিযুক্ত করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)।

আবেদন পদ্ধতি- প্রতিটি চাকরিপ্রার্থীকে অনলাইন মাধ্যমে www.rrbapply.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এই লিংকে ক্লিক করলেই সরাসরি আবেদনের জন্য ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। সেখান থেকে অনলাইনেই শূন্যস্থান গুলি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সাবমিট করে দিতে হবে। সবশেষে আবেদন মূল্য দিয়ে আবেদন পত্রটি ২৮ শে জুলাই এর মধ্যে জমা করে দিতে হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিচে লিংকের মাধ্যমে দেওয়া হল।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ