RRB Recruitment 2025: রেলের প্যারামেডিকেল স্টাফ পদে আবেদন শুরু, বিপুল শূন্য পদে নিয়োগের সুযোগ

Published By: Priyanka Sen | Published On:
Share:

RRB Recruitment 2025: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে আবারো দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও চাকরি প্রার্থীদের জন্য! নার্সিং সুপারিনটেনডেন্ট থেকে শুরু করে বিভিন্ন প্যারামেডিকেল স্টাফ পদে রেলের বিভাগের নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। গত ০৯/০৮/২০২৫ তারিখ থেকে এই সমস্ত পদে চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। বিপুল শূন্য পদে ২০২৫ সালের প্যারামেডিকেল স্টাফ নিয়োগ হবে বলে জানানো হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো Exam Bangla র আজকের প্রতিবেদনে।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB।

যে সমস্ত পদে নিয়োগ করা হবে-

  • নার্সিং সুপারিনটেনডেন্ট,
  • ডায়ালিসিস টেকনিশিয়ান,
  • হেলথ এন্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর,
  • ফার্মাসিস্ট,
  • রেডিওগ্রাফার X-Ray টেকনিশিয়ান,
  • ইসিজি টেকনিশিয়ান,
  • ল্যাবরেটরী অ্যাসিস্ট্যান্ট।

মোট শূন্য পদের সংখ্যা- ৪৩৪ টি।

আবেদনের বিভিন্ন যোগ্যতা-

১) ভারতবর্ষ এর সমস্ত নাগরিক রেলের এই পদে আবেদন জানাতে পারবেন।
২) বিভিন্ন পদ অনুসারে চাকরিপ্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। ০১/০১/২০২৬ তারিখের হিসাব অনুসারে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের চাকরিপ্রার্থীরা বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। তবে পদ অনুসারে বয়সসীমা জানার জন্য অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
৩) বয়সের ক্ষেত্র সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম মেনে ছাড় পাবেন।
৪) পদ অনুসারে চাকরিপ্রার্থীদের যথাযথ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ ভারতীয় এয়ারপোর্টে ৯৭৬ শূন্য পদে কর্মী নিয়োগ

মাসিক বেতন- বিভিন্ন পদ অনুসারে নিযুক্ত প্রার্থীদের বেতন কাঠামো পৃথক হবে। নিচে পদ অনুসারে ন্যূনতম বেতন উল্লেখ করা হলো-

  • নার্সিং সুপারিনটেনডেন্ট- ৪৪,৯০০/- টাকা
  • ডায়ালিসিস টেকনিশিয়ান/ হেলথ এন্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর- ৩৫,৪০০/- টাকা
  • ফার্মাসিস্ট/রেডিওগ্রাফার- ২৯,২০০/- টাকা
  • ইসিজি টেকনিশিয়ান- ২৫,৫০০/- টাকা
  • ল্যাবরেটরি এসিস্ট্যান্ট- ২১,৭০০/- টাকা।

চাকরির খবরঃ ৫১৮০ টি শূন্য পদে স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- যোগ্য চাকরিপ্রার্থীদের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট ৯০ মিনিটের লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন প্রত্যেকটি আবেদনকারী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে কর্মী হিসেবে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রতিটি প্রার্থীকে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য সবার আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর যথাযথ তথ্যের সাথে আবেদন পত্র পূরণ করতে হবে, আইডেন্টিটি অথেন্টিকেশন করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করে দিতে হবে। এই সমস্ত পদ্ধতির পর ভালোভাবে আবেদন পত্র মিলিয়ে নিয়ে জমা করে দেবেন। প্রয়োজনীয় নথি আপলোডের সময় অবশ্যই বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করতে হবে, এর অন্যথা হলে আবেদন বাতিল করে দেওয়া হবে। চাকরি প্রার্থীরা ০৮/০৯/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে