RRB Recruitment 2025: বিপুল সংখ্যক শূন্য পদে রেলে নিয়োগের সুযোগ, মাসিক বেতন ২১৭০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

RRB Recruitment 2025: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে আবারও প্রকাশিত হলো দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি! সম্প্রতি RRB তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর তরফে প্রকাশিত করেছে প্যারামেডিকেল স্টাফ নিয়োগের শর্ট নোটিফিকেশন। বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে মোট শূন্য পদের সংখ্যা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। এই বছরেই যোগ্য চাকরিপ্রার্থীদের এই বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হবে। তাই নিয়োগের আগে প্রত্যেকটি যোগ্য চাকরিপ্রার্থীর পরীক্ষার প্রস্তুতি এবং আবেদনের যোগ্যতা গুলি জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। তাই আজকের প্রতিবেদনের মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।

---Advertisement---

যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে-

  • নার্সিং সুপারেনটেনডেন্ট,
  • ডায়ালাইসিস টেকনিশিয়ান,
  • হেলথ এন্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর,
  • ফার্মাসিস্ট,
  • রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান,
  • ECG টেকনিশিয়ান,
  • ল্যাব এসিস্ট্যান্ট ইত্যাদি।

মোট শূন্য পদের সংখ্যা- ৪৩৪ টি।

মাসিক বেতন- প্রতিটি পদের যোগ্যতা অনুসারে চাকরিপ্রার্থীদের কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম অনুসারে বেতন দেওয়া হবে। এক্ষেত্রে ন্যূনতম পদে নিযুক্ত কর্মীর মাসিক বেতন হবে ২১,৭০০ টাকা। তবে উচ্চতর পদের জন্য চাকরি প্রার্থীরা অধিক বেতন পাবেন। এক্ষেত্রে পদের বিভাজন অনুসারে বেতনক্রম নির্ধারণ করা হবে।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের আধার দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ

বয়স সীমা- উপরে উল্লেখিত পদগুলিতে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রেও পদের বিভাজন অনুসারে পৃথক বেতন সীমার চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ০১/০১/২০২৬ তারিখ অনুসারে চাকরিপ্রার্থীদের বয়স নির্বাচন করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- উপরে উল্লেখিত পথগুলির প্রয়োজন অনুসারে পেশাগত যোগ্যতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে শর্ট নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

চাকরির খবরঃ ১৫০০০ টাকা বেতনে ইন্ডিয়ান ব্যাংকে কর্মখালি

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

গুরুত্বপূর্ণ নথিপত্র-

  • আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড,
  • আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
  • পূর্ব অভিজ্ঞতা থাকলে তার প্রমাণ পত্র,
  • বয়সের প্রমাণ,
  • জাতিগত প্রমাণপত্র,
  • বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি,
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষর।

আবেদন পদ্ধতি- রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনের আগে অবশ্যই প্রত্যেকটি চাকরিপ্রার্থীদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে এবং তারপরে যথাযথ নিয়ম মেনে আবেদন পত্র পূরণ করতে হবে ও উপরে উল্লেখিত প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দিতে হবে। এর পাশাপাশি আবেদন পত্র জমা করার পর পেমেন্ট উইন্ডো থেকে আবেদনের জন্য প্রয়োজনীয় আবেদন মূল্য জমা করতে হবে চাকরিপ্রার্থীদের। কিছু চাকরি প্রার্থীদের জন্য জানিয়ে রাখি, ০৯/০৮/২০২৫ তারিখ থেকে অনলাইনে চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। এই প্রক্রিয়া চলবে আগামী ৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন