RRB TTE Recruitment: রেলের টিকিট পরীক্ষক হওয়ার সমস্ত প্রশ্নের অবসান। জেনে নিন আবেদনের যোগ্যতা, পরীক্ষার সিলেবাস ও অন্যান্য নিয়ম

Published By: Priyanka Sen | Published On:
Share:

RRB TTE Recruitment: কেন্দ্র সরকারের বিভিন্ন জনপ্রিয় চাকরিগুলির মধ্যে রেলের চাকরি অন্যতম। পশ্চিমবঙ্গ রাজ্য সহ সমগ্র ভারতবর্ষের বিপুল পরিমাণ চাকরিপ্রার্থী রেলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রতিবছর প্রস্তুতি নিয়ে থাকেন। রেলের চাকরির ক্ষেত্রে একাধিক পদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো TTE বা টিকিট পরীক্ষক এর চাকরি। তবে অনেক সময় এই মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ করার পর কীভাবে এই পদের জন্য আবেদন জানাতে হয়, বা কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করে এই চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, সেইগুলি জানা থাকে না চাকরিপ্রার্থীদের। তাই আজকের প্রতিবেদনের মাধ্যমে EXAM BANGLA র তরফে আগামী দিনের চাকরীপ্রার্থীদের জন্য রেলের TTE পদ এবং এই পদে নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

---Advertisement---

RRB TTE Recruitment

ভারতীয় রেলওয়েতে যাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং টিকিট বিষয়ক পরীক্ষা-নিরীক্ষার জন্য TTE পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হয়। যাত্রীদের টিকিট পরীক্ষা করে তাদের সঠিক জায়গা দেখিয়ে দেওয়া এবং ট্রেনের মধ্যে কোন ধরনের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্যই এই পদে কর্মীদের নিয়োগ করা হয়ে থাকে। তবে দূরপাল্লার ট্রেনের পাশাপাশি সাধারণ স্টেশন গুলিতেও টিকিট পরীক্ষক নিযুক্ত থাকেন।

RRB TTE Recruitment এর জন্য কোন যোগ্যতার প্রয়োজন হয়?

ভারতীয় রেলের TTE পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বরের সাথে যে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি ডিপ্লোমা কোর্স করা থাকলেও চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। তবে এই পদের আবেদনের জন্য অবশ্যই আবেদনকারী কে একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং দেশের যেকোনো রাজ্যের যেকোনো স্থান থেকেই চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

রেলের এই পদটিতে আবেদন জানানোর জন্য-

১) প্রত্যেকটি প্রার্থীকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা প্রকাশিত সমস্ত মানদন্ড পূরণ করতে হবে।
২) চাকরি প্রার্থীদের দূরদর্শিতা – ৬/৯, ৬/১২ চশমা সহ ও ছাড়া এবং নিকট দৃষ্টি – ০.৬, ০.৬ চশমা সহ ও ছাড়া হতে হবে।

---Advertisement---

TTE পদে নিযুক্ত হলে কত বেতন পাবেন?

ভারতীয় রেলের বিভিন্ন জনপ্রিয় পদের মধ্যে TTE পদটি অন্যতম। এই পদে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন ক্রম অনুসারে বেতন দেওয়া হয়।

RRB TTE Recruitment এর জন্য কোন কোন বিষয়ের প্রস্তুতি নিতে হয়?

প্রতিবছরই ভারতীয় রেলওয়ের তরফে TTE পদের আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়। মূলত রেলের আন্ডারগ্রাজুয়েট NTPC পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীরা এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হতে পারেন। তবে এই নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়। আবেদনে ইচ্ছুক সকল চাকরিপ্রার্থীকে সাধারণ জ্ঞান, গণিত এবং রিজিনিং বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিতে হয়। এক্ষেত্রে মোট ১৫০ টি প্রশ্ন থাকে।

আরও পড়ুনঃ প্রকাশিত হলো NTPC আন্ডারগ্রাজুয়েট পরীক্ষার তারিখ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

RRB TTE Recruitment এর জন্য ১৫০ নম্বরের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরিপ্রার্থী একটি নির্দিষ্ট ট্রেন এবং স্টেশনে প্রশিক্ষণ দেওয়া হয়। সম্পূর্ণ প্রশিক্ষণের শেষে চাকরি প্রার্থীকে সরাসরি কর্মী হিসেবে নিযুক্ত করা হয়।

Railway NTPC Question Sets
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1Click Here
Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে