ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেলে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- RRC/CR/AA/2023
পদের নাম- Apprentices
মোট শূন্যপদ- ২৪২২ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- Trades, Fitter, Welder, Carpenter, Painter, Tailor, Machinist, Electrician সহ বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণের সময়সীমা- ১ বছর।

চাকরির খবরঃ আর্মি পাবলিক স্কুলে প্রাইমারি টিচার নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.rrccr.com অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পরে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ট্রেড সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ সবার জন্য ১০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ১৫ জানুয়ারি, ২০২৩

শূন্যপদের বিন্যাস
Mumbai Cluster- 1659 টি।
Bhusawal Cluster- 418 টি।
Pune Cluster- 152 টি।
Nagpur Cluster- 114 টি।
Solapur Cluster- 79 টি।

চাকরির খবরঃ WBPSC -এর মাধ্যমে রাজ্যে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Registration | Login

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা