বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে ভারতীয় রেলে চাকরির সুযোগ, মাধ্যমিক পাশ হলেই আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। চাকরিপ্রার্থীদের কাছে এটি দারুণ একটি সুযোগ। প্রশিক্ষণের মাধ্যমে ভারতীয় রেল বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগ করবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। প্রশিক্ষণ চলা কালীন পাবেন মাসিক স্টাইপেন্ড। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। নিয়োগের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক স্টাইপেন্ড সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— RRC/CR/AA/2024

পদের নাম— Trade Apprentice
মোট শূন্যপদ— ২,৪২৪ টি।
শিক্ষাগত যোগ্যতা— আগ্রহী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একইসঙ্গে, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অথবা স্টেস্ট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে যে কোনো একটি ট্রেডে ট্রেনিং -এর সার্টিফিকেট থাকতে হবে।

মাসিক স্টাইপেন্ড— প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রার্থীকে মাসিক ৭০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
বয়সসীমা— ১৫ জুলাই, ২০২৪ তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীর বয়স নূন্যতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে ক্লার্ক নিয়োগ

আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী আবেদনকারীরা। এরজন্য www.rrccr.com ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য নথিপত্র নির্দেশ অনুযায়ী সঠিকভাবে আপলোড করতে হবে। নথিপত্র আপলোড হওয়ার পর নির্দিষ্ট আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদন ফি— প্রত্যেক আবেদনকারীকে এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।

আবেদনের শেষ তারিখ— ১৫ আগস্ট, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন