SAIL ইন্ডিয়াতে স্টাইপেন্ড সহ প্রশিক্ষণের দারুণ সুযোগ, মাধ্যমিক পাশেই আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

স্টীল অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে টেকনিশিয়ান পদে প্রশিক্ষণের জন্য শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক স্টাইপেন্ড সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 01/2024

পদের নাম— Operator-cum-Technician (Trainee)
মোট শূন্যপদ— ৩৪১ টি।
শিক্ষাগত যোগ্যতা— বিভিন্ন ট্রেডে আবেদন জানানোর ক্ষেত্রে নূন্যতম মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট যেকোনো একটি ট্রেডে কমপক্ষে ৩ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে এখানে আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

মাসিক বেতন— প্রশিক্ষন চলাকালীন প্রথম বছরে ১৬,১০০/- টাকা এবং দ্বিতীয় বছরে ১৮,৩০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। স্থায়ী নিয়োগের পর বেতন বাড়ানো হবে।
বয়সসীমা— প্রত্যেকটি ট্রেডে আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি— ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এরজন্য SAIL ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sail.ucanapply.com -এ ভিজিট করতে হবে। প্রথমে এখানে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর লগইন করে অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তথ্য পূরণের পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার পর আবেদন ফি জমা করে আবেদন নথিভুক্ত করতে হবে।

আবেদন ফি— সাধারণ, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০০/- টাকা। এসসি, এসটি, প্রতিবন্ধী এবং ডিপার্টমেন্টাল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২০০/- টাকা।

আবেদনের শেষ তারিখ— ১৮ মার্চ, ২০২৪।

চাকরির খবরঃ সেন্ট্রাল ব্যাঙ্কের ৩ হাজার শূন্যপদে নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন