রাজ্যের সরকারি কলেজে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের সরকারি কলেজে গ্রুপ-ডি ও গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ -এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। নিয়োগ করা হবে বীরভূম জেলার অন্তর্গত সাইলাজনন্দা ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। West Bengal Government College Group- C & Group- D Recruitment 2021.

পদের নাম- ক্লার্ক।
শূন্যপদ- মোট ২ টি। (SC- ১, UR- ১)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার জানতে হবে।

পদের নাম- লাইব্রেরি পিয়ন।
শূন্যপদ- মোট ১ টি। (UR- ১)

পদের নাম- ল্যাবরেটরি এটেনডেন্ট।
শূন্যপদ- মোট ১ টি। (SC- ১)

শিক্ষাগত যোগ্যতা- লাইব্রেরি পিয়ন এবং লাইব্রেরি এটেনডেন্ট পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত অষ্টম শ্রেণী পাশ।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ০১/০১/২০২১ তারিখের হিসাবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। একটি সাদা কাগজে প্রিন্ট করা বায়ো- ডাটা এবং সেল্ফ অ্যাটেস্টেড করা ফটোকপি,বয়সের প্রমাণপত্র, ডিমান্ড ড্রাফট -এর কপি, কাস্ট সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে সাইলাজনন্দা ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের ঠিকানায় জমা দিতে হবে।
গ্রূপ- সি পদের ক্ষেত্রে আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে। গ্ৰুপ – সি পদে আবেদন করার শেষ তারিখ ২৬/১০/২০২১। গ্রূপ- ডি পদের ক্ষেত্রে আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ -এর দিন বায়ো- ডাটা ও সমস্ত ডকুমেন্টস নিয়ে কলেজের ঠিকানায় উপস্থিত হতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ To the Principal, Sailajananda Falguni Smriti Mahavidyalaya, P.O.- Khayrasole, Dist.- Birbhum, PIN- 731125

আরও পড়ুনঃ
কালী পূজার পরে কি স্কুল কলেজ খুলবে? বললেন শিক্ষামন্ত্রী
উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সিলেবাস

আবেদন ফি- গ্রূপ- সি ও গ্রূপ- ডি উভয় পদের জন্য আলাদা আলাদা ভাবে আবেদন ফি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করতে পারবেন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে ‘Principal Sailajananda Falguni Smriti Mahavidyalaya’ -এর অনুকূলে। SC প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।

নির্বাচন পদ্ধতি: গ্ৰুপ – সি পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ -এর মাধ্যমে। গ্ৰুপ – ডি পদের ক্ষেত্রে ইন্টারভিউ -এর মাধ্যমে নিয়োগ করা হবে। গ্ৰুপ – ডি পদের ইন্টারভিউ তারিখ- ২৫/১১/২০২১, ইন্টারভিয়ের রিপোর্টিং করার সময়- সকাল ৯.৩০ থেকে ১১.০০ টা পর্যন্ত।

গ্ৰুপ – সি পদের সিলেবাস:
গ্ৰুপ – সি পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে ১৫০ নম্বরের। গণিত, ইংরেজী, রিজনিং থেকে প্রশ্ন আসবে। কম্পিউটার টেস্ট হবে ৫০ নম্বরের। শেষে ইন্টারভিউ থাকবে ২০ নম্বরের।

চাকরির খবরঃ
কোর্টে ক্লার্ক নিয়োগ চলছে
সাহিত্য একাডেমি দপ্তরে গ্ৰুপ – সি কর্মী নিয়োগ

Official Notice: Download Now
Daily Job Update: Click Here

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা