রাজ্যের বৃহত্তম প্রেসে নিয়োগের সুযোগ, প্রতিমাসে বেতন ১৮,০০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

পূর্ব ভারতের বৃহত্তম প্রেসের তরফে দুর্দান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতার বেলঘরিয়ায় অবস্থিত সরস্বতী প্রেস লিমিটেডে এই নিয়োগটি হতে চলেছে। চাকরি প্রার্থীদের জানানো হচ্ছে যে, এখানে ডিটিপি অপারেটর এবং প্রুফ রিডার -এই দুই পদে কর্মী নিয়োগ হবে। আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি এবং মাসিক বেতন সম্পর্কিত সমস্ত তথ্যই আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়বেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি সেরে ফেলবেন।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

সম্প্রতি বেলঘরিয়ার সরস্বতী প্রেস লিমিটেডের তরফে অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ডিটিপি অপারেটর এবং প্রুফ রিডার নামক দুটি পদে কর্মী নিয়োগ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিমাসে কত বেতন পাবেন?

দুটি পদে সমস্ত চাকরিপ্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হবেন, তাদের প্রতি মাসে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।

---Advertisement---

চাকরির খবরঃ ৫০০ শূন্যপদে ইউনিয়ন ব্যাংকে চাকরির সুযোগ

আবেদনের কী কী যোগ্যতা লাগবে?

১) ডিটিপি অপারেটর পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যথাযথ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর এর সাথে উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি লাগবে ডেক্সটপ পাবলিশিং এ ডিপ্লোমা ডিগ্রী।

২) অপরদিকে প্রুফ রিডার পদে আবেদনের জন্য আবেদনকারীর ইংরেজি/ বাংলা/ বিজ্ঞান/ সাংবাদিকতায় স্নাতক এবং ইংরেজি/ বাংলা/ লিঙ্গুইস্টিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

৩) ডিটিপি অপারেটর পদে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত এবং প্রুফ রিডার পদে সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।

৪) প্রতিটি বিভাগেই অন্ততপক্ষে ৩ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকা চাই।

---Advertisement---

চাকরির খবরঃ মুর্শিদাবাদের সরকারি মডেল স্কুলে শিক্ষক নিয়োগ

কীভাবে আবেদন জানাবেন?

সরস্বতী প্রেস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে গিয়ে হোমপেজ থেকেই আবেদন জানাতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা। এখানে কিন্তু অনলাইন মাধ্যমে আবেদনের সুযোগ নেই। চাকরিপ্রার্থীদের প্রথমে সরস্বতী প্রেস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে এবং তারপর বিজ্ঞপ্তি সাথে থাকা আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে হাতে কলমে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের সাথে মে মাসের ২০ তারিখের মধ্যে বলে দেওয়া ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

এক্ষেত্রে নিয়োগ পদ্ধতি এবং প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত সমস্ত তথ্যই সরস্বতী প্রেসের অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবেন।

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন