SBI Clerk Notification 2025: ৫১৮০ টি শূন্য পদে স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ, স্থানীয় ভাষা জানলেই আবেদনের সুযোগ

Published By: Exam Bangla | Published On:
Share:

SBI Clerk Notification 2025: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর! সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) জুনিয়র অ্যাসোসিয়েটস পদে নিয়োগের জন্য তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রয়েছে বিরাট শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা কি আছে, আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া এই সমস্ত কিছু জানতে পারবেন EXAM BANGLA ‘র আজকের এই প্রতিবেদনে। তাই দেরি না করে, দেখে নিন এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

---Advertisement---

নিয়োগকারী সংস্থা- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)।

পদের নাম- জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টোমার সাপোর্ট এবং সেলস) / ক্লার্ক।

মোট শূন্যপদ- প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ৬৫৮৯ টি শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ৫১৮০ টি নিয়মিত প্ৰাৰ্থী এবং ১৪০৯ টি ব্যাকলগ প্রার্থীদের জন্য।

বয়সসীমা- আবেদনকারীদের বয়স ১ এপ্রিল ২০২৫ তারিখ অনুযায়ী, ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

---Advertisement---

চাকরির খবরঃ  ১০,২৭৭ শূন্য পদে সরকারি ব্যাংকে CRP ক্লার্ক নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট পদে আবেদনের জন্যে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা- আবেদনকারীদের কম্পিউটারে সাধারণ দক্ষতা থাকতে হবে। জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য প্রার্থীদের স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষা নেওয়া হবে।

বেতন- সাধারণ শহরের ক্ষত্রে শুরুতে মূল বেতন ২৬৭৩০/- টাকা। মুম্বাইয়ের মতো মেট্রো শহরে একজন কেরানি ক্যাডার কর্মচারীর মোট প্রারম্ভিক বেতন প্রায় ৪৬,০০০/- টাকা, যার মধ্যে রয়েছে ডি.এ. এবং বর্তমান হারে অন্যান্য ভাতা।

চাকরির খবরঃ প্রভিডেন্ট ফান্ড দপ্তরে ২৩০ টি শূন্য পদে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন মূল্য- জেনারেল, ওবিসি, এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্যে ৭৫০ টাকা। এবং এসটি, এসসি, পিডব্লিউবিডি/ এক্সএস/ ডিএক্সএস প্রার্থীদের জন্যে কোনোরকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনের প্রক্রিয়া- আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এসবিআইয়ের অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইট https://bank.sbi/web/careers/current-openings অথবা https://www.sbi.co.in/web/careers/current-openings -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৬ আগস্ট ২০২৫; মঙ্গলবার।

নিয়োগ প্রক্রিয়া- যোগ্য প্রার্থীদের তিনটি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।

  • প্রিলিমিনারি পরীক্ষা,
  • মেইন পরীক্ষা,
  • ভাষা দক্ষতা পরীক্ষা (সাধারণ আঞ্চলিক ভাষার দক্ষতা)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা