SBI Recruitment 2025: স্টেট ব্যাংকে আবারও ২৬০০ শূন্য পদে কর্মী নিয়োগ শুরু হলো, আবেদন পদ্ধতি জেনে নিন এখনই

Published By: Priyanka Sen | Published On:
Share:

SBI Recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া! SBI এর তরফে এবার ২০০০ এর বেশি শূন্য পদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী সরকারি ব্যাংক বিশেষত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন। তাদের জন্যই এক্সাম BANGLA র তরফে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে। এখান থেকেই পদের বিবরণ, আবেদনের যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন।

---Advertisement---

পদের নাম- সার্কেল বেসড অফিস (CBO)।

মোট শূন্য পদের সংখ্যা- ২৬০০ টি।

পশ্চিমবঙ্গ রাজ্যের শূন্য পদের সংখ্যা- ১৫০ টি।

শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই চাকরিতে আছে এই পদে আবেদন জানাতে পারবেন। এমনকি বিভিন্ন পেশাগত ডিগ্রি থাকলেও এই পদে আবেদন জানানো যাবে।

বয়স সীমা- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থী ন্যূনতম ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সের মধ্যে এই পদে আবেদন জানাতে পারবেন। তবে সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট পরিমাণ ছাড় পাবেন।

---Advertisement---

চাকরির খবরঃ জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে

মাসিক বেতন- যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হবেন তাদের প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা থেকে বেতন শুরু হবে। এই মূল বেতনের পাশাপাশি একাধিক সরকারি সুযোগ-সুবিধাও মিলবে নিযুক্ত কর্মীদের।

নিয়োগ পদ্ধতি- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সার্কেল বেস্ট অফিসার পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা দিতে হবে। যেখানে প্রথমে অবজেক্টিভ পরীক্ষা এবং তারপর ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে হবে। এরপর এই ধাপে উত্তীর্ণ হলে একটি মেধা তালিকা প্রস্তুত করে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ হলে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে যোগ্য কর্মীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য ভালোভাবে বুঝে নিতে অবশ্যই নিতে দেওয়ার লিংক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নিতে পারেন।

চাকরির খবরঃ ৬০০০ এর বেশি শূন্যপদে ভারতীয় রেলে গ্রুপ সি কর্মী নিয়োগ শুরু

পরীক্ষার সিলেবাস- স্টেট ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, লিখিত অবজেক্টিভ পরীক্ষায় ইংরেজি ভাষা, ব্যাংকিং জ্ঞান, জেনারেল অ্যাওয়ারনেস এবং অর্থনীতি, কম্পিউটার ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন থাকবে। মোট ১২০ নম্বরের পরীক্ষার জন্য চাকরি প্রার্থীরা ২ ঘন্টা সময় পাবেন।

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- আবেদনের ইচ্ছুক প্রতিটি চাকরি থেকে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। https://bank.sbi/web/careers/current-openings -এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন পত্র পূরণ করে নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে। চাকরিপ্রার্থীদের জন্য আবার করে এই নিয়োগের সময়সীমা বাড়ানো হয়েছে। গত ২১/৬/২০২৫ থেকে আগামী ৩০/৬/২০২৫ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য সাধারণ, EWS ও OBC চাকরি প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন মূল্য দিতে হবে। অপরদিকে তপশিলি জাতি উপজাতি কিংবা শারীরিকভাবে বিশেষ সক্ষম চাকরিপ্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তথ্য: এই পদে আবেদনকারী চাকরিপ্রার্থীকে ৩০/০৪/২০২৫ তারিখ অনুসারে অন্ততপক্ষে ২ বছরের পূর্ব অভিজ্ঞ হতে হবে। এর পাশাপাশি স্থানীয় ভাষায় যথেষ্ট পরিমাণে দক্ষ চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে