Science City Recruitment: কলকাতার সায়েন্স সিটিতে দুর্দান্ত কাজের সুযোগ, মাসিক বেতন ৩৫,০০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

Science City Recruitment: কেন্দ্রীয় সরকারের অন্তর্গত ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম বা কলকাতার সাইন্স সিটিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যোগ্য চাকরিপ্রার্থীদের কলকাতায় থেকেই প্রসিদ্ধ প্রতিষ্ঠান সায়েন্স সিটিতে কাজ করার সুযোগ মিলবে। চুক্তিভিত্তিক পদের জন্য এই নিয়োগটি করা হলেও প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ বাড়ানো হবে বলে জানানো হয়েছে। চাকরিপ্রার্থীরা প্রয়োজনে সাইন্স সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। আজকের প্রতিবেদনে এই নিয়োগের বিষয়ে সমস্ত তথ্যই বিশদে উল্লেখ করা হলো। কোন পদে নিয়োগ করা হচ্ছে? কোন কোন যোগ্যতায় আবেদন জানাতে পারবেন? নিয়োগ পদ্ধতি কেমন থাকবে? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

পদের নাম- সহকারি পাবলিক রিলেশন এক্সিকিউটিভ।

নিয়োগ কারী সংস্থা- সাইন্স সিটি কোলকাতা।

মাসিক বেতন- এই পদে কর্মী হিসেবে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। চুপকে ভিত্তিক এই নিয়োগের ক্ষেত্রে যত বছর পর্যন্ত চুক্তির সময়সীমা থাকবে, প্রতিমাসেই এই নির্দিষ্ট পরিমাণ বেতনের পাশাপাশি একাধিক কেন্দ্রীয় সরকারী সুযোগ-সুবিধা পাবেন নিযুক্ত কর্মী।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এই পদে আবেদন চালানোর জন্য অবশ্যই সাংবাদিকতা ও গণ জ্ঞাপন বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী থাকতে হবে। যদিও এক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ডিগ্রি থাকলেও চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতাও থাকতে হবে চাকরি প্রার্থীর।

---Advertisement---

চাকরির খবরঃ BHEL এ মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ

অগ্রাধিকারের শর্তাবলী- ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াম মার্কেটিং বিষয়ে সার্টিফিকেট কোর্স করা থাকলে চাকরিপ্রার্থীকে এই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এর পাশাপাশি অবশ্যই ইংরেজি এবং হিন্দি ভাষার সাথে স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা ভাষায় যথেষ্ট পরিমাণে পটু হলে এক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা।

বয়স সীমা- সর্বোচ্চ ৩৫ বছর।

---Advertisement---

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে AIIMS এ ৩৫০১ শূন্য পদে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- প্রত্যেকটি চাকরিপ্রার্থীকেই এক্ষেত্রে এক বছরের চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে প্রয়োজনীয়তা অনুযায়ী নিযুক্ত কর্মীদের চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে। এই বিষয়ে বিস্তারিত তথ্য আরো ভালোভাবে বুঝে নিতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই পদের জন্য সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সম্পূর্ণ আবেদন পত্র পূরণ করে যথাযথ নথিপত্রের সঙ্গে একটি মুখবন্ধ কামে করে চাকরিপ্রার্থীদের Controller of Administration, Science City, JBS Haldane Avenue, Kolkata – 700 046 -এই ঠিকানায় ২০/০৭/২০২৫ তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন