রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, প্রতিমাসে বেতন ৫৭,৭০০/- টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- R/1808/Advt/SKBU/22
পদের নাম- Professor, Associate professor and Assistant Professor
যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হবে সেগুলো হলো- Botany, Geography, Political Science, Mathematics, Chemistry, Psychology, Zoology, Sociology, Santali, Sanskrit
মোট শূন্যপদ- ২১ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে (NET/ SET/ Ph.D) পোস্ট গ্র্যাজুয়েট করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- Professor পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ১,৪৪,২০০/- টাকা। Associate Professor পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ১,৩১,৪০০/- টাকা ও Assistant Professor পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ৫৭,৭০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে WBPSC -এর মাধ্যমে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে (Professor- ৫০০০/- , Associate Professor- ৩০০০/-, Assistant Professor- ২০০০/-) টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে (Professor- ২০০০/- , Associate Professor- ১৫০০/-, Assistant Professor- ১০০০/-) ধার্য করা হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Office of Registrar, Sidhu Kanho Birsha University, Ranchi Road, Purulia – 723104.
আবেদনের শেষ তারিখ- ২০ জানুয়ারি, ২০২৩

চাকরির খবরঃ কেন্দ্রীয় সিল্ক বোর্ডে ক্লার্ক ও কুক নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে