রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ চলছে, মাসিক বেতন ১২ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর। রাজ্যের গুরুত্বপূর্ণ পৌরসভা দপ্তরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.— 254/Estt./SMC

পদের নাম— IT Personel
মোট শূন্যপদ— ২ টি।
শিক্ষাগত যোগ্যতা— উল্লিখিত পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ব্যাচেলর ইন কম্পিউটার সাইন্স বিষয়ের ডিগ্রী/সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন শুরু হচ্ছে ১২,০০০/- টাকা থেকে। ন্যূনতম ৬ মাসের কাজের ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের।
বয়সসীমা— সংশ্লিষ্ট এই পদগুলিতে আবেদন করার জন্য ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে আবেদন করার ক্ষেত্রে।

চাকরির খবরঃ ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে

আবেদন পদ্ধতি— এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.siligurismc.com -এ ভিজিট করতে হবে। আবেদনপত্র একটি পরিষ্কার কাগজে প্রিন্ট করে তাতে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করতে হবে। এরপর সম্পূর্ণ আবেদনপত্রটি নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের ঠিকানায় জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি— এই নিয়োগের জন্য প্রার্থীদের কম্পিউটারের মাধ্যমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের ইন্টারভিউর জন্য আহ্বান জানানো হবে। ইন্টারভিউ প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের সরাসরি নিয়োগপত্র প্রদান করা হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা— To The Commissioner of Siliguri Municipal Corporation, Baghajatin Road, PO- Siliguri, Dist- Darjeeling, PIN- 734001

আবেদনের শেষ তারিখ— এই নিয়োগের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আগ্রহী চাকরিপ্রার্থীদের ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

চাকরির খবরঃ স্কুলে মিড-ডে-মিল প্রকল্পে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা