মাধ্যমিক পাশে রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও দারুণ চাকরির সুযোগ। রাজ্যের গুরুত্ত্বপূর্ণ পৌরসভার অধীনে স্বাস্থ্য বিভাগের কাজের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আগ্রহী চাকরিপ্রার্থীরা কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন জানাতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের সংশ্লিট জেলার স্থায়ী বাসিন্দা হলেই এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, মাসিক বেতন, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 178/Estt./SMC

পদের নাম— Honorary Health Worker
মোট শূন্যপদ— ৩৫ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারীদের কেবলমাত্র মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে স্থানীয় ভাষায় সাবলীল ভাবে কথা বলার দক্ষতা রাখতে হবে। সামাজিক ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধীকার দেওয়া হবে।
মাসিক বেতন— এই পদের জন্য প্রত্যেক প্রার্থীকে মাসিক ৪,৫০০/- টাকা সম্মানিক ভাতা দেওয়া হবে।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ টাটা স্টিল কোম্পানিতে ৬০০০ শূন্যপদে চলছে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে সরাসরি আবেদন জানানো যাবে। প্রথমে, অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে থাকা আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর প্রিন্ট করা আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি লিখে নিতে হবে। সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করার পর আবেদনপত্রে প্রার্থীকে নিজের সাম্প্রতিক রঙিন ছবি লাগাতে হবে এবং উল্লেখিত স্থানে নিজের স্বাক্ষর করতে হবে। সবশেষে পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি একত্রে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— To The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri – 734001

আবেদনের শেষ তারিখ— ২৬ জুলাই, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে