রাজারহাটে তৈরি হবে ‘স্কিল ডেভেলপমেন্ট সিটি’! বিরাট সিদ্ধান্ত বর্তমান সরকারের

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজারহাটে তৈরি হবে নতুন প্রশিক্ষণ শহর তথা নয়া ‘স্কিল ডেভেলপমেন্ট সিটি’। সম্প্রতি এহেন ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রজেক্টের জন্য জমি বরাদ্দ হয়েছে বলে খবর।মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। সাথে শিলমোহর পড়েছে সিদ্ধান্তে। এর ফলে রাজ্যের প্রচুর প্রার্থীরা হাতে কলমে কাজ শিখতে পারবে। যার দরুণ উপকৃত হবেন তাঁরা।

মঙ্গলবার ছিল রাজ্য মন্ত্রীসভার বৈঠক। এই বৈঠকে নতুন ‘স্কিল ডেভেলপমেন্ট সিটি’ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভবিষ্যতে এই প্রশিক্ষণ শহরটি গড়ে উঠলে সেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলি কাজ শেখানোর পাশাপাশি সেখান থেকে নিজেদের পছন্দমতো কর্মীদের নিয়োগ করতে পারবে। সূত্রের খবর, পরিষদীয় মন্ত্রী শোভনদেব বন্দ্যোপাধ্যায় জানান, এই প্রজেক্টের জন্য রাজারহাটে বরাদ্দ হয়েছে প্রায় ৭২.৩৩ একর জমি।

আরও পড়ুনঃ অনুমতি সত্ত্বেও শূন্যপদগুলিতে হচ্ছে না নিয়োগ

সূত্রের খবর, রাজারহাটে এই প্রজেক্টটির জন্য যে জমি রাখা হয়েছে, সেখান থেকে নামজাদা প্রতিষ্ঠানগুলিকে জমি দেওয়া হবে। আগামী কিছু দিনের মধ্যেই প্রজেক্টের কাজ শুরু হবে বলে খবর। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এই প্রজেক্টের ভাবনা চিন্তা চলছিল। আর এবার তার বাস্তব রূপায়নের পথে সরকার।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ, কলকাতা শাখাতেও প্রচুর শূন্যপদ রয়েছে IDBI ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে