স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ভারতীয় রেলে বিপুল কর্মী নিয়োগ! ২৬ জুন পর্যন্ত চলবে আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (SECR) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্কিল ইন্ডিয়া ট্রেনিং প্রোজেক্টের মাধ্যমে ভারতীয় রেলের বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদন।

Employment No. – E/PB/R/Rectt/Act Appr./01/2023-24

পদের নাম – Trade Apprentice
মোট শূন্যপদ – ৪০৩ টি।

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক (১০+২) পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন – Apprentices Act – 1961 এবং Apprenticeship Rules – 1962 এর নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে মাসিক ভাতা প্রদান করা হবে।

বয়সসীমা – উক্ত পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে।

চাকরির খবরঃ রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য চাকরির প্রার্থীদের apprenticeshipindia.org ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক।

আবেদনের শেষ তারিখ – ২২ জুন, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে