নবম শ্রেণীর পড়ুয়াদের ১০ হাজার টাকা স্কলারশিপ, কীভাবে আবেদন করবেন দেখে নিন

Published By: Nabadip Saha | Published On:
Share:

পশ্চিমবঙ্গের স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে আজকে কথা বলব। যার নাম Smarter India Logical Reasoning Scholarship. শিক্ষার্থীদের মধ্যে যৌক্তিক চিন্তাভাবনা বা লজিক্যাল রিজনিং এর বিকাশ ঘটাতে Buddy4Study মারফত এই স্কলারশিপটি চালু করা হয়েছে। ন্যূনতম নবম শ্রেণী থেকে এখানে আবেদন করা যায়। মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সহায়তার জন্য এখানে ৫০ হাজার টাকা পর্যন্ত বার্ষিক বৃত্তি দেওয়া হয়। আজকের এই প্রতিবেদনে আমরা এই স্কলারশিপের সুবিধা , স্কলারশিপের যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব।

নবম শ্রেণীর পড়ুয়াদের ১০ হাজার টাকা স্কলারশিপ

স্কলারশিপের নাম
Smarter India Logical Reasoning Scholarship 2026
ধরন বেসরকারি।
প্রদানকারী সংস্থা Buddy4Study
কারা পাবে
নবম শ্রেণী থেকে স্নাতক স্তরের পড়ুয়ারা।
টাকার পরিমান
১০ হাজার থেকে ৫০ হাজার টাকা।
আবেদন পদ্ধতি অনলাইন।
আবেদনের সময়সীমা
নীচে দেওয়া হল।
অফিসিয়াল ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা

এই স্কলারশিপের জন্য আবেদন করার আগে নিজের যোগ্যতা গুলি থাকা দরকার:

  • বর্তমানে ৯-১২ শ্রেণি অথবা স্নাতক স্তরে পড়াশোনা করতে হবে।
  • পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৫০% থেকে ৬০% নম্বর থাকতে হবে।
  • আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ৬ লক্ষ টাকার কম হওয়া প্রয়োজন।
---Advertisement---

স্কলারশিপের পরিমাণ

বিভাগ
স্কলারশিপের পরিমাণ
স্কুল শিক্ষার্থী (Class 9-12)
₹১০,০০০ থেকে ₹২০,০০০
কলেজ শিক্ষার্থী (UG/Diploma)
₹৩০,০০০ থেকে ₹৫০,০০০

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে মাসিক ৩০০ টাকা মিলছে এই স্কলারশিপে

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের জন্য নিম্নলিখিত নথিগুলো স্ক্যান করে আপলোড করতে হবে।

  • আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড।
  • শেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট।
  • বিডিও মারফত ইনকাম সার্টিফিকেট
  • বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড বা ফি রসিদ।
  • আবেদনকারীর বা অভিভাবকের ব্যাংক পাসবুকের প্রথম পাতার ছবি।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি।

আবেদন করার পদ্ধতি

স্মার্টার ইন্ডিয়া স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন।

  • প্রথমে buddy4study পোর্টালে যান।
  • ‘Apply Now’ বাটনে ক্লিক করে আপনার ইমেল বা মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
  • Start Application ‘ ক্লিক করে আপনার ব্যক্তিগত তথ্য, যোগাযোগের ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
  • উপরের সকল নথিপত্র আপলোড করুন।
  • ফর্মটি প্রিভিউ করে ‘Submit’ বাটনে ক্লিক করুন।

নির্বাচন পদ্ধতি

  • প্রথমে আবেদনপত্র এবং নথিপত্র যাচাই করে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়।
  • এরপর অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইনে একটি Logical Reasoning Test দিতে হয়।
  • সেখানে পারফরম্যান্স যাদের ভালো তাদের চূড়ান্ত পর্যায়ে একটি টেলিফোনিক বা অনলাইন ইন্টারভিউ নেওয়া হয় এবং তারপর স্কলারশিপ প্রদান করা হয়।
---Advertisement---

আবেদনের সময়সীমা

এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখন শুরু হয়েছে এবং চলছে। আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে Buddy4Study পোর্টালে গিয়ে আবেদন করার আগে সময়সীমা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে।

এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

হিন্দি স্কলারশিপ 2026 | Hindi Scholarship Scheme West Bengal INAE ফেলোশিপ 2026 | INAE Fellowship 2026 Application জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ 2026 | JM Sethia Merit Scholarship Application Form Download প্রধানমন্ত্রী স্কলারশিপ 2026 | PM Scholarship Scheme 2026 Apply Online HDFC পরিবর্তন ই সি এস এস স্কলারশিপ 2026 | HDFC Parivartan ECSS Scholarship 2026 Apply online