SMP Kolkata Recruitment: কলকাতার শ্যামাপ্রসাদ বন্দরে ইঞ্জিনিয়ার নিয়োগ, বিস্তারিত তথ্য জেনে নিন এখনই

Published By: Exam Bangla | Published On:
Share:

SMP Kolkata Recruitment: পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারদের জন্য দুর্দান্ত খুশির খবর ঘোষণা করা হলো শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের তরফে। কলকাতায় অবস্থিত smp বন্দর বা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে বিভিন্ন ইঞ্জিনিয়ার পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই পদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। অফলাইনে আবেদনের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই সরকারি দপ্তর গুলিতে প্রতিযোগিতা কম থাকে। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জেনে নিয়ে আবেদন সেরে ফেলুন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর, কলকাতা।

পদের নাম- ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার এবং চিফ ইঞ্জিনিয়ার।

মোট শূন্য পদ- ৩টি।

অফিসিয়াল ওয়েবসাইট- http://onlinevacancy.shipmin.nic.in

---Advertisement---

মাসিক বেতন- সরকারি বেতন ক্রম অনুসারে নিযুক্ত কর্মীদের বেতন হবে ৩২,৯০০/- টাকা থেকে ৫৮,০০০/- টাকার মধ্যে। যদিও বিভিন্ন সুযোগ-সুবিধা মিলিয়ে নিযুক্ত কর্মীর ন্যূনতম ৮০,০০০ টাকা বেতন পাবেন।

চাকরির খবরঃ পূর্ব বর্ধমান জেলায় সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ

বয়স সীমা- ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদে সর্বোচ্চ ৩৭ বছর এবং চীফ ইঞ্জিনিয়ার পদে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যথাযথ যোগ্যতা থাকলে ন্যূনতম বয়স থেকে আবেদন জানানোর সুযোগ রয়েছে এই পদে।

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে চার বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে চাকরিপ্রার্থীরা ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদে আবেদন জানাতে পারবেন। যদিও শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর। অপরদিকে চিফ ইঞ্জিনিয়ার পদে ১৩ বছরের অভিজ্ঞতার পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রী প্রাপ্ত হতে হবে চাকরিপ্রার্থীকে।

চাকরির খবরঃ ইন্টেলিজেন্স ব্যুরোতে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- উল্লেখিত পদে আবেদনে ইচ্ছুক আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদনের আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে। এক্ষেত্রে নিচে দেওয়া লিংক থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নেবেন। এরপর সংস্থার অনলাইন পোর্টালে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে অনলাইনেই আবেদনপত্র পূরণ করে ১৯/০৯/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে। এরপর আবেদন পত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে একটি মুখ বন্ধ খামে করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা ১৪/১০/২০২৫ তারিখ পর্যন্ত অফলাইনে আবেদনপত্র জমা করতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Office of the Secretary, Syama Prasad Mookerjee Port, Kolkata, 15 Strand Road, Kolkata-700001

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা