চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে নতুন নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

Priyanka Sen
---Advertisement---

ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে আবারও বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগের একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সহ সম্পূর্ণ ভারতবর্ষের বিভিন্ন চাকরি প্রার্থীরা রেল বিভাগের একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এবার সেই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্যই মাধ্যমিক পাশ যোগ্যতায় অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে প্রচুর পরিমাণ চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। রেল বিভাগের অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত কর্মীরা পরবর্তী সময়ে ভারতীয় রেলে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার দুর্দান্ত কয়েকটি সুযোগ পেয়ে যান। তাই অবশ্যই যে সমস্ত ব্যক্তিরা এই বিষয়ে আগ্রহী, তারা আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগ সম্পর্কিত সকল তথ্য বিস্তারিত ভাবে জেনে নিন।

---Advertisement---

পদের নাম- কার্পেন্টার, ড্রাফ্টসমেন, ফিটার, মেকানিস্ট, প্লাম্বার, পেন্টার, ওয়েলডার, টার্নার, ওয়ারম্যান সহ মোট ১৯ টি পদে শিক্ষানবিশ হিসাবে চাকরিপ্রার্থীদের নিযুক্ত করা হচ্ছে।

মোট শূন্য পদের সংখ্যা- ৮৩৫ টি

মাসিক বেতন- এখানে মূলত ভারতীয় রেল দপ্তরের পক্ষ থেকে মোট ১ বছরের চুক্তিভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদনের ক্ষেত্রে এই প্রশিক্ষণ টি যথেষ্ট পরিমাণে মূল্যবান হবে চাকরিপ্রার্থীদের জন্য। মোট এক বছরের এই প্রশিক্ষণ চলাকালীন ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন অনুসারে কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তরের পক্ষ থেকে একত্রে যথাযথ পরিমাণ বৃত্তির ব্যবস্থা করা হবে শিক্ষার্থীদের জন্য।

চাকরির খবরঃ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে এপ্রেন্টিস নিয়োগ

---Advertisement---

শিক্ষাগত যোগ্যতা- উল্লেখিত পদে আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের কাছে আবশ্যিকভাবে ITI সার্টিফিকেট থাকতে হবে।

বয়স সীমা- এই পদে শুধুমাত্র ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে বয়সের হিসাব ২৫/০২/২০২৫ তারিখ অনুসারে করা হবে। যদিও বয়সের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্ধারিত ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি- এখানে নিয়োগের জন্য কোন রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ এর ব্যবস্থা করা হবে না। এ ক্ষেত্রে আবেদনের পর মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে। এরপর একটি চিকিৎসাগত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের উল্লেখিত পদে নিযুক্ত করা হবে।

Railway Group- D Previous year question in bengali

---Advertisement---

আবেদন পদ্ধতি- দক্ষিণ পূর্ব মধ্য রেল দপ্তরের বিলাসপুর ডিভিশনে এই নিয়োগটি করা হচ্ছে। উল্লেখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সবার প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে। তারপর আবেদনের জন্য আপনি যোগ্য হয়ে থাকলে, https://www.apprenticeshipindia.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া আবেদন পদ্ধতি অবলম্বন করে সম্পূর্ণ আবেদনটি ২৫/০২/২০২৫ থেকে ২৫/০৩/২০২৫ তারিখের মধ্যে জমা করে দিতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ