দক্ষিণ-পূর্ব রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Exam Bangla | Published On:
Share:

Railway Apprentices Recruitment 2023: কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া ট্রেনিং এর মাধ্যমে ভারতীয় রেলওয়ে তে এপ্রেন্টিস প্রশিক্ষণে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (Railway Recruitment Cell) -এর তরফ থেকে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ দেওয়া হবে দক্ষিণ-পূর্ব রেলওয়ের বিভিন্ন ওয়ার্কশপে।

Employment No.- SER/P-HQ/RRC/PERS/ACT APPRENTICES/2023-24

পদের নাম- Apprentice
মোট শূন্যপদ- ১৭৮৫ টি। ডিভিশন অনুযায়ী শূন্যপদ নিচের ছকে দেওয়া হল।

চাকরির খবরঃ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হল

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং সেইসঙ্গে স্বীকৃত আইটিআই থেকে প্রাসঙ্গিক ট্রেডে প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা- আবেদনাকারীদের বয়সসীমা হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় থাকবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে।

মাসিক স্টাইপেন্ড- নির্বাচিত প্রার্থীদের বর্তমান কেন্দ্রীয় সরকারের শিক্ষানবিশকালীন স্টাইপেন্ড দেওয়ার নিয়ম অনুযায়ী প্রযোজ্য হারে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- প্রার্থীদের দক্ষিণ-পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.iroams.com -এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার পর নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করতে হবে। সঠিক ভাবে সমস্ত তথ্য পূরণ করার পর আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে রাজ্যে যোগা ইন্সট্রাক্টর নিয়োগ

আবেদন ফি- আবেদনকারীদের এককালিন ১০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থী, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা চাকরিপ্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ- ২৮ ডিসেম্বর, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা