পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগের সুখবর দিল ভারতীয় রেল। কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ হবে, এই মর্মে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যজুড়ে নারী পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরা নির্দিষ্ট যোগ্যতা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করা হবে শুধু ইন্টারভিউ এর মাধ্যমে। নিয়োগ শেষে মিলবে আকর্ষণীয় বেতন। কতগুলি শূন্যপদ রয়েছে? কি কি যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? ইত্যাদি ডিটেল নিয়ে নিচে আলোচনা করব।
এক নজরে
কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ
Advertisement No. E(NG)II/2024/RC-4/9)
দক্ষিণ-পূর্ব রেলের হেড অফিস কলকাতা মারফত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাকাউন্টস বিভাগের বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। নিয়োগ সম্পূর্ন চুক্তিভিত্তিক। মোট ৩১টি শূন্যপদ রয়েছে। শূন্যপদের বিস্তারিত আলোচনা নিচে দেওয়া হল-
| পদের নাম | শূন্যপদের সংখ্যা |
| সিনিয়র এসও (এ) | ০৫ |
| সিনিয়র টিআইএ | ১০ |
| সিনিয়র আইএসএ | ০৪ |
| এএ / জেইএ / অ্যাকাউন্টস ক্লার্ক | ০৪ |
| সিনিয়র এসভি / এসভি | ০৮ |
আবেদনের যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীর অবশ্যই নীচের যোগ্যতা গুলি থাকতে হবে:
- ভারতীয় রেলওয়ের অ্যাকাউন্টস বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
- সংশ্লিষ্ট পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
- রেলওয়ের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শারীরিক যোগ্যতার মাপকাঠি থাকতে হবে।
বয়সসীমা
এখানে আবেদন করতে গেলে বয়সসীমা ৬৫ বছরের মধ্যে থাকতে হবে। বয়সসীমা হিসাব হবে ০১.০১.২০২৬ অনুযায়ী।
আরও পড়ুনঃ রেলে ১১ হাজার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই সুযোগ
বেতন
অবসরের সময় আপনি শেষ যে ‘বেসিক পে’ পেতেন, তা থেকে আপনার বর্তমান ‘বেসিক পেনশন’ বাদ দিলে যে অঙ্কটি থাকবে, সেটিই হবে আপনার মাসিক ফিক্সড পারিশ্রমিক।
কিভাবে আবেদন করবেন?
- আবেদনের জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://ser.indianrailways.gov.in এ যান।
- ওয়েবসাইটে গিয়ে News & Updates বিভাগ থেকে Employment Notification অপশনে যান।
- নির্দিষ্ট নিয়োগের নোটিশটি ডাউনলোড করে তার মধ্যে থাকা আবেদনপত্র টিকে প্রিন্ট করে নিন।
- আবেদনপত্র সেটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেমন পেনশন সার্টিফিকেট, শেষ মাসের পে স্লিপ, অভিজ্ঞতার প্রমাণ, বয়সের প্রমাণ, ছবি ও আধার কার্ড ইত্যাদির এক কপি করে সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স সংযুক্ত করে নিন।
- তারপর একে একে সেগুলিকে স্ক্যান করে পাঠিয়ে দিন নিচের ইমেইল আইডিতে
dcaog@ser.railnet.gov.in
অথবা সরাসরি হার্ডকপি হাতে করে গিয়েও জমা দিয়ে আসতে পারেন নিচের ঠিকানায়,
FA&CAO(G), Office of PFA, Accounts Dept, South Eastern Railway, Garden Reach, Kolkata, 700043.
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোন পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করে নিয়োগ দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন শুরু ১৩ই মার্চ ২০২৬।
- আবেদন শেষ ৬ এপ্রিল ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now