ক্লার্কশিপ পরীক্ষার্থীদের জন্য সুখবর, পরীক্ষার দুদিনে চলবে মোট 44 টি স্পেশাল ট্রেন

Published By: Priyanka Sen | Published On:
Share:

ক্লার্কশিপ পরীক্ষার জন্য বড়ো ঘোষণা করলো পাবলিক সার্ভিস কমিশন। এদিন 16 এবং 17 নভেম্বর ক্লার্কশিপ পরীক্ষাকে উদ্দেশ্য করে রাজ্য জুড়ে স্পেশাল ট্রেন চালানো হবে। ইস্টার্ন রেলওয়ের তরফেও শনিবার ও রবিবার চলা স্পেশাল ট্রেনের তালিকা দেওয়া হয়েছে।

রাজ্যের যে কোনো পরীক্ষার দিন বাসে ট্রেনে প্রচুর পরিমাণে যাত্রীর ভিড় লক্ষ্য করা যায়। যে কারণে ক্লার্কশিপ পরীক্ষার দিনগুলিতে স্পেশাল ট্রেন চলাচলের ঘোষণা করেছে পূর্ব রেল দপ্তর। পরীক্ষার দু-দিনে মোট 44 টি স্পেশাল ট্রেন চলবে। শনিবার দিন 12 টি স্পেশাল লোকাল ট্রেন এবং রবিবার মোট 32 টি স্পেশাল ট্রেন চলবে। একাধিক গুরুত্বপূর্ণ লাইন জুড়ে এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে।

আরও পড়ুনঃ ক্লার্কশিপ পরীক্ষার্থীদের উদ্দ্যেশে কড়া নিয়ম জারি করল কমিশন 

যে যে লাইন জুড়ে স্পেশাল ট্রেন গুলি চলবে তার তালিকা দেওয়া হল-

1) হাওড়া-ব্যান্ডেল-হাওড়া
2) হাওড়া-বর্ধমান-হাওড়া কর্ড লাইন
3) ব্যান্ডেল-মেমারি-ব্যান্ডেল
4) হাওড়া-মেমারি-হাওড়া
5) হাওড়া-শ্রীরামপুর-হাওড়া
6) হাওড়া-বারুইপাড়া-হাওড়া
7) হাওড়া-শেওড়াফুলি-হাওড়া
8) হাওড়া-বর্ধমান-হাওড়া মেন লাইন

ক্লার্কশিপ পরীক্ষার জন্য ফ্রী প্র্যাকটিস সেট PDF: Download Now

এছাড়াও, রবিবার কলকাতা মেট্রোর তরফে বিশেষ সুবিধা দেওয়া হবে পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য সকাল 07:00 থেকে 09:00 পর্যন্ত ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। তারপর 09:00 থেকে সাধারণ সার্ভিস দেবে কলকাতা মেট্রো।

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

WB DA Arrears: আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে, ঘোষণা নবান্নের WB Summer Vacation 2026: রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা, কতদিন চলবে? WB Govt Holiday: এপ্রিল মাসে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, ভোটের ছুটি 2026 রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবনী | রাহুল ব্যানার্জী জন্ম, শিক্ষা, সিনেমা ও ব্যক্তিগত জীবনের সম্পূর্ণ তথ্য রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ ঢোকা শুরু হল, হিসাবের চেয়ে কম পেলেন না তো?