SSC CGL Exam 2022: অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন, ডিসেম্বরেই শুরু পরীক্ষা

Published By: Madhumita Pal | Published On:
Share:

সিজিএল (কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল) প্রথম স্তরের পরীক্ষা শুরু হতে চলেছে ডিসেম্বরের শুরুতেই। এর আগে এসএসসির তরফে জানানো হয় পরীক্ষা আয়োজিত হবে ডিসেম্বরের ১ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে। সেই মতো এদিন প্রকাশ পেল সিজিএল প্রথম স্তরের পরীক্ষার অ্যাডমিট কার্ড। সিজিএল পরীক্ষার্থীরা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

সম্প্রতি এসএসসি (স্টাফ সিলেকশন কমিশন) জানায় সিজিএল প্রথম স্তরের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে ডিসেম্বরের শুরু থেকেই। সেই অনুযায়ী জানানো হয় দিনক্ষণ। ডিসেম্বরের ১-১৩ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে পরীক্ষা। প্রথম স্তরের পরীক্ষাটি নেওয়া হবে অনলাইনে। সেখানে পরীক্ষার্থীদের অবজেকটিভধর্মী প্রশ্নপত্রের উত্তর দিতে হবে। সময় থাকবে মোট এক ঘন্টা। প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে ‘২’ নম্বর। পরীক্ষার্থীদের মোট ২০০ নম্বরের ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। এসএসসির তরফে জানানো হয়েছিল, সিজিএল প্রথম স্তরের পরীক্ষার্থীদের জন্য শীঘ্রই প্রকাশ পাবে অ্যাডমিট কার্ড।

Primary TET Practice Set: Download Now 

সেই মতো এদিন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেল সিজিএল প্রথম স্তরের পরীক্ষার অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে পরীক্ষার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://ssc.nic.in ) -এ গিয়ে ‘এসএসসি সিজিএল টায়ার ১ অ্যাডমিট কার্ড ২০২২’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে। তারপর, লিঙ্কে প্রবেশ করে লগ ইন ডিটেলস (রোল নম্বর/ রেজিস্টার্ড আইডি/ জন্মসাল ও তারিখ) দিলে পরীক্ষার্থীরা স্ক্রিনে তাঁদের অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন। এরপর সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

সিজিএল এর দুটি স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে। নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে গ্রুপ সি ও গ্রুপ বি পদে। ঘোষিত মোট শূন্যপদের সংখ্যা প্রায় কুড়ি হাজার।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা