SSC CHSL 2023: সিএইচএসএল পরীক্ষায় অংশগ্রহণ করতে চান? আবেদন জানাবেন কিভাবে জেনে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন (CHSL) ২০২৩ পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে। যে সকল পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাঁরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

পরীক্ষার আবেদন জানাবেন কিভাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ যেতে হবে।

২) এরপর ‘Apply’ তে ক্লিক করে ‘CHSL 2023’ পরীক্ষায় ক্লিক করতে হবে।

আরও পড়ুনঃ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়োগ

৩) এরপর লগ ইন করতে হবে ও সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে।

৪) প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।

৯ মে সিএইচএসএল (CHSL) পরীক্ষা সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করে স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে ৯ মে থেকে চলবে ৮ জুন ২০২৩ পর্যন্ত। ১৪ জুন অ্যাপ্লিকেশন এডিটের উইন্ডো ওপেন করবে কমিশন। CHSL টায়ার 1 পরীক্ষাটি আয়োজিত হবে অগাস্ট মাসে। দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করবে এসএসসি। প্রায় ১৬০০ শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করবে কমিশন। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন