SSC CHSL Answer Key | নিজের উত্তর মিলিয়ে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে প্রকাশ করা হলো Combined Higher Secondary Level (CHSL) 2022 Tier 1 পরীক্ষার ‘Answer Key’। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মারফত রেসপন্স শিট ও অ্যানসার কি চেক করতে পারবেন। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের (ssc.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

SSC CHSL Answer Key

‘অ্যানসার কি’ চেক করবেন কিভাবে?

১) পরীক্ষার ‘অ্যানসার কি’ চেক করার জন্য পরীক্ষার্থীদের প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ যেতে হবে।

২) এবার হোমপেজের অন্তর্গত CHSL পরীক্ষার ‘অ্যানসার কি ও রেসপন্স শিট’ দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এরপর স্ক্রিনে একটি পিডিএফ ওপেন হবে।

৪) পিডিএফটিতে ‘অ্যানসার কি’ চেক করার লিঙ্কে ক্লিক করতে হবে।

৫) এরপর লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে পরীক্ষার্থীদের।

৬) এবার স্ক্রিনে ‘অ্যানসার কি’ দেখতে পাবেন।

৭) এরপর এটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

প্রসঙ্গত, CHSL 2022 Tier 1 পরীক্ষাটি আয়োজিত হয়েছিল গত ৯ মার্চ ২০২৩ থেকে ২১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে। সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। আর এবার এসএসসির তরফে প্রকাশ করা হলো সংশ্লিষ্ট পরীক্ষার অ্যানসার কি ও রেসপন্স শিট।

এই ‘অ্যানসার কি’ সম্পর্কে কোনও বক্তব্য থাকলে অনলাইন মারফত চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। চ্যালেঞ্জ জানানো যাবে আগামী ৩রা এপ্রিল (04:00 PM) পর্যন্ত। সেক্ষেত্রে চ্যালেঞ্জ জানানো প্রতি প্রশ্ন পিছু ১০০/- টাকা অর্থমূল্য জমা দিতে হবে। এছাড়া এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন পরীক্ষার্থীরা।

Answer Key Download: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBP SI Question Paper 2025 PDF Download (Today Exam) | West Bengal Police Sub Inspector Prelims Paper 2025 WBPSC Clerkship Official Answer Key: ক্লার্কশিপ পরীক্ষার অ্যানসার কি প্রকাশ করলো পিএসসি, এখান থেকে সরাসরি ডাউনলোড করুন WBP Lady Constable: পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যানসার কি প্রকাশিত কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফাইনাল অ্যানসার কী প্রকাশিত! এক্ষুনি ডাউনলোড করে নিন NEET UG 2023: নিট ইউজি পরীক্ষার ‘অ্যানসার কি’ প্রকাশ করেছে এনটিএ! চ্যালেঞ্জ জানাবেন কিভাবে? জেনে নিন