SSC CHSL Recruitment 2025: ৩০০০ শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Priyanka Sen | Published On:
Share:

SSC CHSL Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ হয়ে থাকে। সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন বা SSC র পক্ষ থেকে বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যেখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। মূলত একাধিক গ্রুপ সি পদের জন্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের প্রতিবেদনে এই নিয়োগের যাবতীয় তথ্য অর্থাৎ- পদের নাম, আবেদনের যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি এবং বেতন সম্পর্কে বিস্তারিত আলোচনা রইল।

---Advertisement---

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), জুনিয়র সেক্রেটারিয়ট অ্যাসিস্ট্যান্ট (JSA), ডাটা এন্ট্রি অপারেটর (DEO) ইত্যাদি।

মোট শূন্য পদের সংখ্যা- ৩১৩১ টি (সম্ভাব্য)।

পদ অনুসারে মাসিক বেতন:

  • লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)/জুনিয়র সেক্রেটারিয়ট অ্যাসিস্ট্যান্ট (JSA)- ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা।
  • ডাটা এন্ট্রি অপারেটর (DEO)- ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা ও ২৯,২০০/- টাকা থেকে ৯২,৯০০/- টাকা।
---Advertisement---

চাকরির খবরঃ ৬০০০ এর বেশি শূন্যপদে ভারতীয় রেলে গ্রুপ সি কর্মী নিয়োগ শুরু

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্য থেকে দুটি লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। উভয় পরীক্ষাই কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা হবে। কম্পিউটার বেসড প্রথম লিখিত পরীক্ষাটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে আয়োজিত হতে চলেছে।

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদনের যোগ্যতা:

  • কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য, ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা যে কোন রাজ্য সরকারের স্বীকৃত বোর্ড থেকে ১০+২ হিসাবে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
  • ০১/০১/২০২৬ তারিখ অনুসারে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
  • সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম মেনে ছাড় দেওয়া হবে।
  • ভারত, নেপাল বা ভুটানের ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অনলাইন মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমেই https://ssc.nic.in -এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে OTR বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এর আগে রেজিস্ট্রেশন করে নিয়েছেন, তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। এরপর অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় আবেদন পত্রটি সঠিক তথ্যের সাথে পূরণ করে ১৮/০৭/২০২৫ তারিখের আগে জমা করতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন