Constable Recruitment 2025: ৭৫০০ শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো! জেনে নিন আবেদনের পদ্ধতি

Published By: Priyanka Sen | Published On:
Share:

Constable Recruitment 2025: বিপুল পরিমাণ শূন্যপদে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে কনস্টেবল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন। কেন্দ্রীয় নিয়োগ কারী সংস্থার স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে সম্প্রতি ৭৫৬৫ জন কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত দিল্লি পুলিশ বিভাগে এই নিয়োগটি করা হচ্ছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা পুরুষ মহিলা নির্বিশেষে আবেদন জানাতে পারবেন। আজকের প্রতিবেদন থেকে নিয়োগ সম্পর্কিত তথ্য গুলি বিস্তারিত জেনে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন সেরে ফেলুন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- স্টাফ সিলেকশন কমিশন বা SSC।

পদের নাম- কনস্টেবল পুরুষ ও মহিলা।

মোট শূন্যপদের সংখ্যা- ৭৫৬৫ টি।

বেতন সীমা- বেতন ক্রম ৩ অনুসারে ২১,৭০৯-৬৯,১০০ টাকা।

বয়স সীমা- উল্লেখিত পদের জন্য আবেদনের আগ্রহী চাকরি প্রার্থীদের ন্যূনতম ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যবর্তী বয়সী হতে হবে। এই ক্ষেত্রে বয়সের হিসাব করা হবে ০১/০৭/২০২৫ তারিখ অনুসারে। অর্থাৎ দিল্লী পুলিশের কনস্টেবল পদে ০২/০৭/২০০০ তারিখ থেকে সর্বোচ্চ ০১/০৭/২০০৭ তারিখের মধ্যে জন্মগ্রহণকারী চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর অর্থাৎ এসসি/এসটি/ওবিসি চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

---Advertisement---

চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা-

  • আবেদনে ইচ্ছুক সমস্ত চাকরিপ্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে ১০+২ নিয়মে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এক্ষেত্রে দিল্লি পুলিশে কর্মরত ব্যক্তির সন্তান হলে একাদশ শ্রেণী পাস করলেও আবেদন জানাতে পারবেন।
  • পুরুষ চাকরি প্রার্থীদের অবশ্যই মোটরসাইকেল অথবা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

অতিরিক্ত সুযোগ সুবিধা- এ সমস্ত চাকরি প্রার্থীদের NCC ‘A’/’B’/’C’ সার্টিফিকেট রয়েছে, তাদের পরীক্ষার ক্ষেত্রে ন্যূনতম ২% থেকে ৫% পর্যন্ত অতিরিক্ত নম্বর দেওয়া হবে। এর পাশাপাশি প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেও লিখিত পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাওয়ার সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে।

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হচ্ছে

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের মোট তিনটি ধাপে নিয়োগ করা হবে। এই ক্ষেত্রে প্রথম ধাপে কম্পিউটার বেস্ট লিখিত পরীক্ষা এবং তারপর শারীরিক মাপদণ্ড পরীক্ষা নেওয়া হবে। উভয় ধাপে উত্তীর্ণ হলে যোগ্য চাকরিপ্রার্থীদের চিকিৎসগত পরীক্ষার মাধ্যমে কর্মী হিসেবে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় এবং শারীরিক পরীক্ষার সম্পূর্ণ নিয়ম নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারবেন চাকরি প্রার্থীরা।

আবেদন পদ্ধতি- আবেদনের আগ্রহী সমস্ত চাকরিপ্রার্থীকে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://ssc.nic.in) গিয়ে আবেদনপত্র অনলাইনে পূরণ করে জমা করতে হবে। নতুন চাকরির প্রার্থীদের এই ক্ষেত্রে সবার আগে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা OTR এর মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করে একটি আইডি তৈরি করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় আবেদন পত্রটি যথাযথ সঠিক তথ্যের সাথে পূরণ করে নির্দিষ্ট নিয়ম মেনে সমস্ত নথি আপলোড করতে হবে। সবশেষে আবেদন মূল্য প্রদান করে আবেদনটি জমা করে দিতে হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ২১/১০/২০২৫ তারিখ পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন।

আবেদন মূল্য-

  • মহিলা/এসসি/এসটি/এক্স সার্ভিস ম্যান- NIL।
  • অন্যান্য চাকরিপ্রার্থী- ১০০ টাকা।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন