SSC GD Recruitment: বাড়লো শূন্যপদের সংখ্যা! ৪৫ হাজার ২৮৪ টি শূন্যপদে নিয়োগ করবে এসএসসি

Published By: Madhumita Pal | Published On:
Share:

এসএসসি (স্টাফ সিলেকশন কমিশন) -এর পক্ষ থেকে প্রকাশ পেল নতুন বিজ্ঞপ্তি। জানানো হলো, এসএসসির তরফে GD কনস্টেবল রিক্রুটমেন্টের যে নিয়োগ কর্মসূচির ঘোষণা হয়েছিল, সেখানে বৃদ্ধি পেল মোট শূন্যপদের সংখ্যা। এসএসসির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় বিষয়টি। এদিন স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ( ssc.nic.in ) প্রকাশ পেয়েছে বিজ্ঞপ্তিটি।

সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের তরফে GD কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে CAPF, NIA, SSF, ও অসম রাইফেলস এ নিয়োগের ঘোষণা করা হয়। শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত হয় মাধ্যমিক পাশ। এসএসসির তরফে এই নিয়োগ কর্মসূচিতে মোট শূন্যপদের ঘোষিত হয় প্রায় ২৪ হাজার ৩৬৯টি। বেতন ঠিক হয় পে লেভেল অনুসারে ১৮ হাজার থেকে ৬৯ হাজার। এছাড়াও স্টাফ সিলেকশন কমিশনের তরফে জানানো হয়, ইচ্ছুক প্রার্থীরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট মারফত পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারবেন। সেই মতো নির্ধারিত হয় আবেদন ফি।

Apply Now: Click Here

তবে এবার এসএসসির তরফে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হলো নিয়োগ কর্মসূচিতে বিভিন্ন বিভাগ মিলিয়ে শূন্যপদের সংখ্যা বাড়াতে চলেছে কমিশন। আগে যেখানে শূন্যপদের সংখ্যা ছিল ২৪ হাজার ৩৭৯টি, সেখানে এদিনের বিজ্ঞপ্তি অনুসারে প্রকাশ পাওয়া শূন্যপদের সংখ্যা ঘোষিত হয় মোট ৪৫ হাজার ২৮৪টি। স্বাভাবিকভাবেই এসএসসির বিজ্ঞপ্তিতে শূন্যপদ বৃদ্ধির ঘোষণায় খুশি চাকরিপ্রার্থীরা।

Official Notification: Download Now

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা