SSC -তে ৫৩৬৯ টি শূন্যপদে নতুন নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

SSC Phase XI Recruitment 2023

Employment No– Phase-XI/2023/Selection Posts
পদের নাম- SSC Selection Post XI Exam 2023
মোট শূন্যপদ- ৫৩৬৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক সহ গ্ৰ্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৫,২০০/- টাকা থেকে ৩৪,৮০০/- টাকা।

চাকরির খবরঃ ভারত ইলেকট্রনিক্সে লিমিটেডে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আবেদন ফি সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ২৭ মার্চ, ২০২৩

চাকরির খবরঃ রাজ্যে মাধ্যমিক পাশে প্রজেক্ট টেকনিশিয়ান নিয়োগ

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) আধার কার্ড
২) ভোটার কার্ড
৩) ড্রাইভিং লাইসেন্স।
৪) প্যান কার্ড।
৫) পাসপোর্ট।
৬) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৭) এছাড়াও আরও অন্যান্য ডকুমেন্ট।

নিয়োগ পদ্ধতি– প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
পরিক্ষা কেন্দ্র- পশ্চিমবঙ্গের কলকাতা, শিলিগুড়ি ও কল্যাণী।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন