SSC CGL Result: প্রকাশিত হলো SSC CGL Tier- I Result, কিভাবে দেখবেন?

Published By: Madhumita Pal | Published On:
Share:

SSC CGL Result: স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এর তরফে প্রকাশ করা হলো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশন (সিজিএল) পরীক্ষার ফলাফল। গত বছর ডিসেম্বরে আয়োজিত হয়েছিল পরীক্ষাটি। পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। বৃহষ্পতিবার তারই ফলাফল প্রকাশ করা হলো। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে রেজাল্ট দেখে আসতে পারবেন।

এসএসসি সিজিএল পরীক্ষার রেজাল্ট দেখবেন কিভাবে?

১) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশনের ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ যেতে হবে।
২) এবার হোমপেজে ‘রেজাল্ট’ সেকশনে যেতে হবে।
৩) এরপর CGL Tier 1 পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৪) এবার সেখান থেকে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৫) প্রয়োজনে রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন।

চাকরির খবরঃ রাজ্যে এইট পাশে হোমগার্ড নিয়োগ

প্রসঙ্গত, প্রতি বছর দেশের বিভিন্ন সরকারি দফতর, মন্ত্রক, সংস্থায় গ্রুপ ‘বি’ ও গ্রুপ ‘সি’ পদে নিয়োগের জন্য কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশন (সিজিএল) পরীক্ষার আয়োজন করে এসএসসি। সিজিএল প্রথম স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীরা এবার দ্বিতীয় স্তরের পরীক্ষাতে অংশ নিতে পারবেন। আগামী ২ থেকে ৭ মার্চ সিজিএল দ্বিতীয় স্তরের পরীক্ষার আয়োজন করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষাটি হবে কম্পিউটার নির্ভর (সিবিটি) পরীক্ষা।

Official Notice: Download Now

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

CTET Result 2026 Out: CTET পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল, স্কোর কার্ড ডাউনলোড করুন WB 27th SET Result 2025: ২৭ তম সেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল WBCSC, এইভাবে চেক করুন Navodaya Result 2026 Out: JNVST Class 6 পরীক্ষার ফল প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট 2026: ভোটের কারণে কি পিছিয়ে যাবে পরীক্ষার রেজাল্ট? অফিসিয়াল ঘোষণা দেখুন উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 | Check HS 4th Semester Result 2026