SSC CGL Admit Card: প্রকাশ পেল CGL Tier-ll পরীক্ষার অ্যাডমিট কার্ড! ডাউনলোড করবেন কিভাবে?

Published By: Madhumita Pal | Published On:
Share:

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এর তরফে প্রকাশ করা হলো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশনের (সিজিএল) Tier-II পরীক্ষার অ্যাডমিট কার্ড। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা এসএসসির রিজিওনাল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?

১) সিজিএল পরীক্ষার অ্যাডমিট ডাউনলোডের জন্য পরীক্ষার্থীদের প্রথমে এসএসসির রিজিওনাল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর সিজিএল Tier-ll অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার প্রয়োজনীয় তথ্যাবলী দিয়ে লগ ইন করতে হবে।
৪) এরপর পরীক্ষার অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৫) অ্যাডমিটটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ DRDO -তে বিনামূল্যে প্রশিক্ষণ

প্রসঙ্গত, স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল Tier-ll একজ়ামিশনের সময়সূচি প্রকাশ পেয়েছে।
জানানো হয়েছে, পরীক্ষা আয়োজিত হবে আগামী ২ মার্চ থেকে ৭ মার্চ নাগাদ। পরীক্ষাটি হবে কম্পিউটার ভিত্তিক (CBT)। প্রকাশ পাওয়া অ্যাডমিট কার্ড পরীক্ষার দিন অবশ্যই নিয়ে আসতে হবে পরীক্ষার্থীদের। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ নজর রাখবেন পরীক্ষার্থীরা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ