SSC CGL: প্রকাশ পেল সিজিএল Tier-ll পরীক্ষার ‘অ্যানসার কি’! কিভাবে দেখবেন? জেনে নিন

Published By: Madhumita Pal | Published On:
Share:

স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে প্রকাশ পেয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশন (CGL) Tier-II পরীক্ষার অ্যানসার কি ও রেসপন্স শিট। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে ‘অ্যানসার কি’ দেখে আসতে পারবেন।

‘অ্যানসার কি’ চেক করবেন কিভাবে?

১) সিজিএল পরীক্ষার অ্যানসার কি চেক করার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (ssc.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার সিজিএল Tier-ll ২০২২ অ্যানসার কি ও রেসপন্স শিট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর একটি পিডিএফ স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৪) পিডিএফটি ওপেন করে সেখানে ‘অ্যানসার কি’ দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৫) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৬) এরপর ‘অ্যানসার কি’ স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৭) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরীয়ান নিয়োগ

প্রকাশিত ‘অ্যানসার কি’ নিয়ে কোনও বক্তব্য থাকলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। চ্যালেঞ্জ জানানো যাবে ১৪ই মার্চ থেকে ১৭ই মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত। চ্যালেঞ্জ জানানো প্রতি প্রশ্ন পিছু ১০০/- টাকা জমা করতে হবে পরীক্ষার্থীদের। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কোনোও পরীক্ষার্থীর চ্যালেঞ্জ গ্রহণ করা হবে না। প্রসঙ্গত, সিজিএল Tier-II পরীক্ষাটি আয়োজিত হয়েছিল মার্চের ২ থেকে ৭ তারিখ। দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করবেন পরীক্ষার্থীরা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা