SSC Recruitment 2025: ২৪২৩টি শূন্য পদে কর্মী নিয়োগ করছে স্টাফ সিলেকশন কমিশন, মাধ্যমিক পাশে আবেদন

Published By: Priyanka Sen | Published On:
Share:

SSC Recruitment 2025: বিপুল পরিমাণ শূন্য পদে স্টাফ সিলেকশন কমিশনের তরফে কর্মী নিয়োগ শুরু হল। এই মর্মে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে SSC Phase iii পরীক্ষার মাধ্যমে ২,৪২৩ জন যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে একাধিক দপ্তর এবং সংস্থায় কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ থাকে এই পরীক্ষার মাধ্যমে। গত সোমবার থেকে চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে পদের বিবরণ, আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিন।

---Advertisement---

বিজ্ঞপ্তি নম্বর- Phase-XIII/2025/Selection Posts।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি।

মোট শূন্য পদের সংখ্যা- ২৪২৩ টি।

শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে যেহেতু কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরে নিযুক্ত করা হবে, তাই তাই বিভিন্ন গ্রুপ সি পদে আবেদনের জন্য যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করতে হবে চাকরিপ্রার্থীকে। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীদের জন্যও বিভিন্ন উচ্চ পদে আবেদন জানানোর সুযোগ রয়েছে।

বয়স সীমা- এখানে পদ অনুসারে চাকরিপ্রার্থীদের পৃথক বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। বেশ কিছু পদের জন্য নূন্যতম ১৮ বছর থেকে ২৫ বছরের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। অপরদিকে অন্যান্য কয়েকটি পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীর বয়সসীমা হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে। এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা অবশ্যই বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় পাবেন।

---Advertisement---

আরও পড়ুনঃ রাজ্যের কাস্টম অফিসে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ

নিয়োগ পদ্ধতি- মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন স্তরের পদগুলিতে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রতিটি চাকরিপ্রার্থীকেই প্রথমে একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা দিতে হবে। এইভাবে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

CBT পরীক্ষার পদ্ধতি- মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক তিনটি বিভাগের চাকরিপ্রার্থীদের CBT পরীক্ষায় জেনারেল ইনটেলিজেন্স বা রিজনিং, জেনারেল আওয়ার্নেস, গণিত এবং ইংরেজি ভাষার পরীক্ষা দিতে হবে। প্রতিটি বিষয় থেকে ২৫ টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে ২ করে। কিভাবে মোটা এক ঘন্টা সময়ের মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে চাকরি প্রার্থীদের।

আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাইমারি এডুকেশন বোর্ড

প্রয়োজনীয় নথি-

  • আবেদনকারীর পরিচয় পত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড,
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট,
  • কাস্ট সার্টিফিকেট,
  • বয়সের প্রমাণপত্র,
  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি,
  • আবেদনকারীর স্বাক্ষর ইত্যাদি।

আবেদন পদ্ধতি- কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন বরাবরই অনলাইন মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ করে থাকে। এইবারেও https://ssc.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্যে চাকরি প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন জানাতে পারেন। অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করার পাশাপাশি উপরে উল্লেখিত প্রয়োজনীয় নথিপত্র গুলি অবশ্যই অনলাইনে আপলোড করে দিতে হবে। নথি আপলোডের সময় চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া ফরমেট অবলম্বন করতে হবে। গত ০২/০৬/২০২৫ তারিখ থেকেই এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থী ২৩/০৬/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে