প্রকাশ্যে এলো নবম-দশমের ৪০ জন ভুয়ো শিক্ষক-শিক্ষিকার তালিকা! কারা আছেন লিস্টে? জানুন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুসারে প্রকাশ পেল নবম-দশমের ‘চল্লিশ’ জন ভুয়ো শিক্ষক-শিক্ষিকার তালিকা। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে তালিকাটি। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নবম-দশম শ্রেণীর বেআইনিভাবে নিয়োগ পাওয়া প্রার্থীদের নাম প্রকাশের নির্দেশ দেয় আদালত। সেই অনুযায়ী প্রকাশ পেল তালিকা।

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে জল্পনা তুঙ্গে। তদন্ত প্রক্রিয়ায় সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। আদালতে চলছে মামলা। এর আগেই প্রকাশ পেয়েছিল ১৮৩ জন ভুয়ো প্রার্থীর নাম, রোল সহ বিস্তারিত তালিকা। এরপর ফের নির্দেশ দিয়েছিল আদালত। বেআইনিভাবে নিযুক্ত চল্লিশ জন শিক্ষক-শিক্ষিকার তালিকা সামনে আনার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেইমতো এদিন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ পেল চল্লিশ ভুয়ো প্রার্থীর নাম। সিবিআই তদন্তে জানা যাচ্ছে এঁনারা প্রত্যেকেই ওএমআর শিট(উত্তরপত্রে) কারচুপি করে পরীক্ষায় পাশ করেছেন। এবং নিয়োগও পেয়েছেন। এই প্রার্থীদের তালিকায় রয়েছেন ২১ জন বাংলা, ১০ জন ইতিহাস, ৩ জন জীবন বিজ্ঞান, ৪ জন ইংরেজি, ভৌতবিজ্ঞানের ১ জন ও ভূগোলের ১ জন শিক্ষক-শিক্ষিকা।

Primary TET Practice Set: Download Now

এর আগে ১৮৩ জন ভুয়ো শিক্ষক-শিক্ষিকার নাম প্রকাশ পেতেই তাঁদের চাকরি বাতিলের দাবি ওঠে। সূত্র মারফত জানা যায়, এই সকল প্রার্থীদের চাকরি বাতিল প্রক্রিয়া শুরু হতে চলেছে শীঘ্রই। এরপর আরও চল্লিশ জন প্রার্থীর নাম প্রকাশ পেতেই সরব বিভিন্ন মহল। উঠছে রাজনৈতিক তরজাও। ঘটনা প্রসঙ্গে শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতার বক্তব্য, শিক্ষক নিয়োগে দুর্নীতি সর্বস্তরে ছড়িয়েছে। এভাবে তদন্ত এগোলে প্রকাশ্যে আসবে আরও তথ্য। একইসাথে  শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দাবি, অবিলম্বে এই সকল প্রার্থীদের চাকরি বাতিল প্রয়োজন।

List Download Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন